News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে  হেরমা ডনবস্কো স্কুলে সৌর জল প্রকল্পের উদ্বোধন
Image

শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে  হেরমা ডনবস্কো স্কুলে সৌর জল প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ ডিসেম্বর : স্বাস্থ্য ভালো থাকলে তবেই  ছাত্র বা ছাত্রীরা পড়াশোনায় কঠোর মনোযোগী হতে পারেন। শিক্ষার পাশাপাশি সুস্বাস্থ্যের দিকেও আমাদের নজর দেওয়া দরকার। ভারত সরকারের বায়োটেকনোলজি মন্ত্রণালয়ের সহায়তায় এন বি ইন্সটিটিউট ফর রুরাল টেকনোলজি ( অর্কনীড়) এর উদ্যোগে শুক্রবার চড়িলাম বিধানসভার হেরমা স্থিত ডনবস্কো স্কুলে সৌর জল প্রকল্প স্থাপন করা হয়।
সেই সঙ্গে বৃষ্টি জল সংরক্ষণ এবং ওয়াটার পিউরিফিকেশনের ব্যবস্থা করা হয়। এনবি ইন্সটিটিউট ফর রুরাল টেকনোলজির সভাপতি ড: এস পি গন চৌধুরী বলেন প্রায় ছয় লক্ষ টাকা খরচে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রতিদিন ১৬ হাজার লিটার জল উত্তোলন হবে।
এছাড়া এই সৌর প্রকল্পে জল উত্তোলনের পাশাপাশি স্কুলের কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের চারটি কম্পিউটার চলবে। এই প্রকল্পে আয়রন মুক্ত জল উঠবে। এর পরেও জলবাহিত রোগের হাত থেকে ছাত্র ছাত্রীদের রক্ষা করতে দু’টি ওয়াটার পিউরিফায়ার বসানো হয়েছে।
 জনজাতি অধ্যুষিত হেরমা এডিসি ভিলেজে ভারত সরকারের বায়োটেকনোলজি বিভাগের সহায়তায় পরিবেশ বান্ধব প্রকল্পের বাস্তবায়নে খুশি ছাত্র ছাত্রী এবং শিক্ষক অভিভাবকরা।

শুক্রবার দুপুরে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআইআরটির সভাপতি বিজ্ঞানী ড: এস পি গন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি কপিল বরণ ভৌমিক, প্রজেক্ট ম্যানাজার পি এল ঘোষ, স্কুলের প্রিন্সিপাল সুমন কুমার কিরো প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী  ও অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top