News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের কর্মচারীদের জন্য মহার্ঘভাতা সহ বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি  প্রাক্তন বিধায়ক তাপস দের
Image

রাজ্যের কর্মচারীদের জন্য মহার্ঘভাতা সহ বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি  প্রাক্তন বিধায়ক তাপস দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর : রাজ্যের কর্মচারীদের জন্য মহার্ঘভাতা, সুষ্ঠু বদলি নীতি এবং পে-কমিশনের মত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার কাছে চিঠি দিয়েছেন প্রাক্তন বিধায়ক তাপস দে। কর্মচারীরাই যে বাস্তবাদী প্রশাসনের মূল চালিকাশক্তি, সেই তথ্যটি তিনি চিঠির শুরুতেই উল্লেখ করেছেন।

প্রাক্তন বিধায়ক চিঠিতে লিখেছেন, কর্মচারীদের মনোবল বৃদ্ধির জন্যও মাঝে মধ্যে বিভিন্ন প্রণোদনা ও সুযোগ সুবিধা প্রদান করা আবশ্যিক । কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পরে আজ পর্যন্ত কোনো মহার্ঘভাতার ঘোষণা হয়নি। এমনকি ,এখন কোনো স্বচ্ছ বদলি নীতিও কার্যকর হচ্ছে না। যেসব কর্মচারীরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পরিষেবা প্রদান করতে চান, তাদেরকে দূরে জঙ্গলে বদলি করে দেওয়া হয়। আর যারা বছরের পর বছর সেই জঙ্গলে পড়ে আছেন, নিয়ম অনুযায়ী তাদেরকে নিজেদের মহকুমায় পর্যন্ত নিয়ে আসা হচ্ছে না। আবার বেতন কমিশন ঘোষণা দেওয়ার মতোও কোনো প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে না।

তাপসবাবু বলেছেন, “পে কমিশন যে ঘোষণা হচ্ছে না, সেটা পরিষেবা প্রদানে আগ্রহী কর্মচারীদের মধ্যেও হতাশার জন্ম দিতে বাধ্য। এই অবস্থায়  মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে পুনর্নিয়োগের কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু  মুখ্যমন্ত্রী  কি কখনও ভেবে দেখেছেন, এইসব পুনর্নিয়োগ দুর্নীতির জন্ম দেয়, আর কর্মচারীদের মধ্যে একটা ‘জো হুজুরি’ মানসিকতা তৈরি করে দেয়?”এই চিঠির কপি বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, মুখ্য সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের কাছেও পাঠিয়েছেন প্রাক্তন বিধায়ক তাপস দে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top