News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহিরাজ্যে পাচারের পথে রেল পুলিশের হাতে আটক ২৫ কেজি গাঁজা সহ ২ পাচারকারী
Image

বহিরাজ্যে পাচারের পথে রেল পুলিশের হাতে আটক ২৫ কেজি গাঁজা সহ ২ পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর : রেলপথকে ব্যবহার করে গাঁজার বাণিজ্য অব্যাহত রয়েছে রাজ্যে। যার ফলে রেলস্টেশনগুলিতে বিশেষ করে বাধারঘাট স্টেশনে রেল পুলিশের টহলদারী অব্যাহত রয়েছে। শনিবার সকালে নিয়মমাফিক তল্লাশির সময় সন্দেহজনকভাবে দুই যুবককে আটক করা হয়েছে। তাদের থেকে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া গাঁজা উদ্ধার করেছে পুলিশ।  

ঘটনার বিবরণে পুলিশ আধিকারিক জানিয়েছেন, বহিরাজ্যের ট্রেন থাকলে প্রতিদিনই জিআরপি পুলিশ, বিএসএফ জওয়ানরা যৌথভাবে নিয়মমাফিক তল্লাশি করে থাকেন। শনিবার বহিরাজ্যের দুটি ট্রেন ছিল হামসাফর এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।  

সেই অনুযায়ী আজ সকাল থেকেই আরক্ষা দপ্তরের আধিকারিকরা স্টেশনে ছিলেন। তখনই দুই যুবককে স্টেশনে প্রবেশ করতে দেখে পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। আটককৃত যুবকদের ব্যাগ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, দুই যুবকের বাড়ি গোলাঘাটি এলাকায়। তারা শঙ্কর দেবনাথ(২৬) এবং দেবাশীষ দেবনাথ(৩৪) নামে শনাক্ত হয়েছে। তাদের গ্রেপ্তার করে এনডিপিএস ধারায় মামলা নিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

দুই যুবককে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। পুলিশি জিজ্ঞাসাবাদে তাদের থেকে আরও তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য আটককৃত দুই যুবক হামসাফর এক্সপ্রেসে বহিরাজ্যে গাঁজা নিয়ে যাচ্ছিল। আটককৃত গাঁজার বাজার মূল্য আড়াই থেকে তিন লক্ষ টাকা হতে পারে বলে অনুমান।  

Releated Posts

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কাস্টমারি ল-এর স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ১৯ উপজাতি সম্প্রদায়ের ডেপুটেশন

আগরতলা, ২৭ জুলাই: ত্রিপুরার ১৯টি তফসিলি জনজাতির প্রথাগত (কাস্টমারি) আইন দ্রুত কোডিফিকেশনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top