ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর।। শ্যাম হরি শর্মা স্মৃতি প্রাইজমানি ভলিবল টুর্নামেন্ট আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। বিজেপি ত্রিপুরা স্পোর্টস সেল এবং বদদোয়ালীস্থিত যুবক সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত দিবা-রাত্রীর এই দুই দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ২৫ ডিসেম্বর। বড়দোয়ালীস্থিত যুবক সংঘের মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি কুড়ি হাজার টাকা এবং রানার্সআপ দলকে দশ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে। প্রাইজমানি ও ট্রফি রয়েছে সেরা খেলোয়াড়দের জন্যও। আগামীকাল বিকেল চারটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়ক অন্তরা সরকার দেব প্রমুখ উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কর্পোরেটর অভিজিৎ মৌলিক, বিজেপি স্পোর্টস সেলের কনভেনার স্বপন সাহা, সদর আরবান প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য, কনভেনার বিমান দেব, টাউন বড়দোয়ালী মন্ডল প্রেসিডেন্ট সঞ্জয় সাহা প্রমুখ উপস্থিত থাকবেন।

শ্যাম হরি শর্মা স্মৃতি প্রাইজমানি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধক মুখ্যমন্ত্রী
Tags:
Releated Posts
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…
উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…
ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়
নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…
সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক
হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…


















