News Flash

  • Home
  • খেলা
  • শ্যাম হরি শর্মা স্মৃতি প্রাইজমানি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধক মুখ্যমন্ত্রী
Image

শ্যাম হরি শর্মা স্মৃতি প্রাইজমানি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধক মুখ্যমন্ত্রী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর।।  শ্যাম হরি শর্মা স্মৃতি প্রাইজমানি ভলিবল টুর্নামেন্ট আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। বিজেপি ত্রিপুরা স্পোর্টস সেল এবং বদদোয়ালীস্থিত যুবক সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত দিবা-রাত্রীর এই দুই দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ২৫ ডিসেম্বর। বড়দোয়ালীস্থিত যুবক সংঘের মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি কুড়ি হাজার টাকা এবং রানার্সআপ দলকে দশ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে। প্রাইজমানি ও ট্রফি রয়েছে সেরা খেলোয়াড়দের জন্যও। আগামীকাল বিকেল চারটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়ক অন্তরা সরকার দেব প্রমুখ উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কর্পোরেটর অভিজিৎ মৌলিক, বিজেপি স্পোর্টস সেলের কনভেনার স্বপন সাহা, সদর আরবান প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য, কনভেনার বিমান দেব, টাউন বড়দোয়ালী মন্ডল প্রেসিডেন্ট সঞ্জয় সাহা প্রমুখ উপস্থিত থাকবেন।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top