News Flash

  • Home
  • দেশ
  • চৌধুরী চরণ সিংকে শ্রদ্ধাঞ্জলি যোগীর, ৫১ জন কৃষককে উপহার দিলেন ট্র্যাক্টর
Image

চৌধুরী চরণ সিংকে শ্রদ্ধাঞ্জলি যোগীর, ৫১ জন কৃষককে উপহার দিলেন ট্র্যাক্টর

লখনউ, ২৩ ডিসেম্বর (হি.স.): জন্মজয়ন্তীতে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সকালে লখনউতে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিশিষ্টজনেরা। পরে চৌধুরী চরণ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে ‘কৃষক উপহার যোজনা’-র অধীনে ৫১ জন কৃষকের হাতে তুলে দেন ট্র্যাক্টরের চাবি।

এদিনই লখনউতে আয়োজিত কিষাণ সম্মান দিওয়ান – ২০২৩ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী যদি আদিত্যনাথ বলেছেন, “আমরা গত ৯ বছরে একটি পরিবর্তনশীল ভারত প্রত্যক্ষ করেছি। এই প্রথমবার দেশের কৃষকরা অনুভব করেছেন, তাঁরা সরকারের এজেন্ডায় অগ্রাধিকার পেয়েছে। গত ৯ বছরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে চালু করা প্রকল্পগুলি আমরা দেখেছি।”

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top