News Flash

  • Home
  • দিনের খবর
  • অনুপপুরে বিজেপির জেলা সভাপতিকে নিজের হাতে জুতো পরিয়ে দিলেন শিবরাজ
Image

অনুপপুরে বিজেপির জেলা সভাপতিকে নিজের হাতে জুতো পরিয়ে দিলেন শিবরাজ

অনুপপুর, ২৩ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শনিবার মধ্যপ্রদেশের অনুপপুর বিজেপি জেলা সভাপতিকে নিজের হাতে জুতা পরিয়ে তাঁর সংকল্প পূরণ করেছেন। অমরকন্টক সফরের দ্বিতীয় দিনে শিবরাজ সিং এই কাজ করেন। বিজেপি জেলা সভাপতি রামদাস পুরি অঙ্গীকার করেছিলেন যে মধ্যপ্রদেশ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি জুতা পড়বেন না।

রামদাস পুরি আবেগপ্রবণ হয়ে পড়েন যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁকে জুতো পড়িয়ে দেন। যখন তিনি তাঁর পা স্পর্শ করার জন্য নিচু হন শিবরাজ তাঁকে জড়িয়ে ধরেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, রামদাস পুরির মতো কর্মীরাই দলের শক্তি ও মূলধন। এমন অনুগত ও নিবেদিতপ্রাণ কর্মীদের কারণেই ভারতীয় জনতা পার্টি দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। রামদাস পুরি ৬ বছর ধরে জুতো ছাড়াই জীবনযাপন করছিলেন। দলের সেবায় নিয়োজিত ছিলেন তিনি।
রামদাস পুরি ২০১৭-১৮ সালে প্রতিশ্রুতি নিয়েছিলেন, বিজেপি সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি জুতো পড়বেন না। ২০২৩ সালে যখন ভারতীয় জনতা পার্টির বহুজন সরকার গঠিত হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ রামদাস পুরিকে নিজের হাতে জুতো পড়িয়ে তাঁর সংকল্প পূরণ করেন।

Releated Posts

আদালত অবমাননার মামলায় মমতা ও অভিষেককে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস): আদালত অবমাননার মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

রক্ষকই যদি ভক্ষক হয়ে ওঠেন, তা মেনে নেওয়া যায় না’: ভরত তিওয়ারির পরিবারের পাশে চিরাগ পাসওয়ান

বিলাউটি, ৩ জুলাই (আইএএনএস) :ছাত্র ও স্থানীয় সমাজকর্মী ভরত তিওয়ারির পরিবারের সঙ্গে শুক্রবার দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

রাজস্থানে বাসে অগ্নিকাণ্ড: ডিএনএ পরীক্ষায় শনাক্ত ৬ দগ্ধ যাত্রী, পরিবারের হাতে তুলে দেওয়া হল মৃতদেহ

জয়পুর, ৩ জুলাই (আইএএনএস): রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস-ট্রেলার সংঘর্ষ ও অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যু হওয়া…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

দাতিয়া উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি, ৩০ জুলাই ভোট, ৩ আগস্ট গণনা

দাতিয়া, ২ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি বৃহস্পতিবার জারি করল ভারতের নির্বাচন কমিশন। এর ফলে…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top