News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীতার উপর বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত আজ
Image

শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীতার উপর বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত আজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর : রাজ্যের বিভিন্নস্থানের স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে নিয়ে ভোলেন্টারী হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার কার্যালয়ে শুক্রবার এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়েছে। ভোলেন্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার সহযোগিতায় এবং গৌহাটিস্থিত শিশুসারথির উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীতার উপর বিশেষ আলোচনা চক্র।

এদিনের আলোচনা পর্বে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, শিশু সারথির প্রজেক্ট কোর্ডীনেটর নবজ্যোতি মেদী এবং ভোলেন্টারি হেলথ এসোসিয়েশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাক্তার শ্রীলেখা রায় প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণের মাধ্যমে ডাঃ রায় উপস্থিত অতিথি সহ অংশগ্রহণকারীদের বরণ করে নেন এদিন। বর্ণালী গোস্বামী উনার আলোচনায় ভাটের সহযোগিতায় এই অনুষ্ঠানের সময়োপযোগীতার গুরুত্ব ব্যাখ্যা করে সফলতা কামনা করেন।টেকনিক্যাল সেশনে শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন শিশু সারথীর পক্ষে নবজ্যোতি মেদী এবং অন্যান্য প্রশিক্ষকরা।  ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দিব্যাঙ্গজনদের নিয়ে কাজ করে চলেছে এমন কুড়িটি সংগঠনের প্রতিনিধিরা আজকের আলোচনা চক্রে উপস্থিত থাকায় গোটা অনুষ্ঠান স্বতঃস্ফূর্ততায় পূর্ণতা লাভ করে।

Releated Posts

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top