News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩, আহত ১২
Image

ছত্তিশগড়ে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩, আহত ১২

রায়পুর, ২২ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড় রাজ্যে শুক্রবার সকালে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে ছত্তিশগড় রাজ্যের বালোদ জেলার মার্কাটোলা ঘাটে মাহিন্দ্রা ট্রাভেলসের একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং ১২ জন আহত হন।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় চরমার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার জিতেন্দ্র যাদব। তিনি জানান, ঘটনাটি ঘটেছে গুরুর থানা এলাকার ৩০ নম্বর জাতীয় সড়কে। দ্রুতগতির বাসটি রায়পুর থেকে জগদলপুরের দিকে যাচ্ছিল আচমকাই বাসটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। স্থানীয়রা আহতদের চরমার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুরুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের ভিতরে আটকে থাকা মৃতদেহগুলি উদ্ধার করে। দুর্ঘটনার পর জাতীয় সড়কে বাস-গাড়ির লম্বা লাইন পড়ে যায়। ঘটনার পর বাসের চালক ও কন্ডাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top