News Flash

  • Home
  • দিনের খবর
  • রবীন্দ্র সরোবরে অস্বাভাবিক মৃত্যু বৃদ্ধের, উলুবেড়িয়ায় পুকুরে মিলল নিখোঁজ ব্যক্তির দেহ
Image

রবীন্দ্র সরোবরে অস্বাভাবিক মৃত্যু বৃদ্ধের, উলুবেড়িয়ায় পুকুরে মিলল নিখোঁজ ব্যক্তির দেহ

কলকাতা, ২২ ডিসেম্বর (হি.স.): শুক্রবার সাতসকালে রবীন্দ্র সরোবরে প্রাতঃভ্রমণ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম পার্থপ্রতিম গঙ্গোপাধ্যায় (৬৭)। তাঁর বাড়ি রবীন্দ্র সরোবর এলাকাতেই। জানা গিয়েছে, হাঁটতে হাঁটতে আচমকাই পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, তিনদিন পর বাড়ির সামনের পুকুর থেকেই উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উলুবেড়িয়ার কালীনগর এলাকার আড্ডি মোড়ে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হারাধন দাস (৫৩)। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।

Releated Posts

গ্যারান্টি প্রকল্পে সাফল্য কর্নাটকে, কেরলে ক্ষমতায় আসার আশা, তামিলনাড়ুতে ‘চমকপ্রদ’ ফল: ডি.কে. শিবকুমার

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকে কংগ্রেস সরকারের গ্যারান্টি প্রকল্পগুলি ইতিবাচক ফল দিয়েছে বলে দাবি করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ…

ByByNews Desk May 4, 2026

‘শেষ হাসি তৃণমূলই হাসবে’: দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৪ মে (আইএএনএস): ভোটগণনা চলাকালীনই দলীয় কর্মী ও প্রার্থীদের উদ্দেশে ভিডিও বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

ByByNews Desk May 4, 2026

এনডিএ-র জয়ে ‘বিকশিত ভারত’ ভাবনার সমর্থন দেখলেন কুমারস্বামী

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফল সামনে আসতেই এনডিএ-র সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘বিকশিত ভারত’ ভাবনার…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে ১৭,২০৫ ভোটে এগিয়ে কংগ্রেস, জয়ের পথে উমেশ মেটি

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের বাগলকোট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী উমেশ মেটি ২১ দফা গণনা শেষে ১৭,২০৫…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top