News Flash

  • Home
  • Uncategorized
  • বেক্সিট নিয়ে গণভোট ব্রিটেনে, শুক্রবার ফলাফল
Image

বেক্সিট নিয়ে গণভোট ব্রিটেনে, শুক্রবার ফলাফল

Votingলন্ডন, ২৩ জুন (হি.স.): ব্রিটেন কি তাহলে শেষমেষ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে? বেক্সিট নিয়ে শুরু গণভোটের পর, গোটা বিশ্বের নজর এখন তাই ব্রিটেনের দিকেই| ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ব্রিটেনে শুরু হয়েছে ভোটগ্রহণ| শুক্রবার ভোটের ফলাফল জানা যাবে| এদিন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিজের ভোটটি দেন|
১৯৭৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছিল ব্রিটেন| ব্রিটেনবাসীর মতে, ১৯৭৫ সালে রেফারেন্ডামে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে সায় দেওয়ার পর পরিস্থিতি অনেক বদলেছে| শরণার্থী সমস্যা, অভিবাসন নীতি, ঐতিহ্য রক্ষার তাগিদ, অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের যুক্তিতে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরোনোর দাবি ব্রিটেনে ক্রমেই জোরদার হয়েছে| তিন-চতুর্থাংশ ব্রিটেনবাসীই চান, দেশের অভিবাসন নীতি আরও কড়া হোক| ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ ছেড়ে দিক| যদিও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে থাকা ব্রিটেনবাসীদের বক্তব্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে অর্থনৈতিক ক্ষতি হবে দেশের| শেষমেষ ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায় কিনা, তা জানা যাবে শুক্রবার গণভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top