News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদের নিরাপত্তা লঙ্ঘনের জন্য নীলমের পরিবারকে এফআইআর-এর কপি দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ দিল্লি হাইকোর্টে
Image

সংসদের নিরাপত্তা লঙ্ঘনের জন্য নীলমের পরিবারকে এফআইআর-এর কপি দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ দিল্লি হাইকোর্টে

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.) : দিল্লি পুলিশের স্পেশাল সেল অভিযুক্ত নীলমের পরিবারের সদস্যদের সংসদের নিরাপত্তা লঙ্ঘনের মামলায় এফআইআর-এর কপি দেওয়ার জন্য পাতিয়ালা হাউস কোর্টের আদেশকে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে। দিল্লি পুলিশ শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে একথা জানিয়েছে।

শুক্রবার শুনানি শেষে এই আদেশ দেয় হাইকোর্ট। ২১ ডিসেম্বর পাটিয়ালা হাউস কোর্ট দিল্লি পুলিশের বিশেষ সেলকে ২৪ ঘন্টার মধ্যে এফআইআর-এর একটি কপি দেওয়ার নির্দেশ দিয়েছিল। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের মামলায় অভিযুক্ত নীলমের পরিবারের সদস্যদের এই নির্দেশ দেওয়া হয়েছিল। পাতিয়ালা হাউস কোর্ট জানিয়েছে, যতদিন অভিযুক্তরা পুলিশ হেফাজতে থাকবে ততক্ষণ তাঁরা আইনি সহায়তা পেতে পারে। আদালত নীলমকে তাঁর পরিবার এবং আইনজীবীর সঙ্গে প্রতিদিন ১৫ মিনিটের জন্য দেখা করার অনুমতি দিয়েছে। তদন্ত আধিকারিক বৈঠকের সময় উপস্থিত থাকবেন তবে যথাযথ দূরত্বে থাকবেন।
উল্লেখ্য, নীলমকে ১৩ ডিসেম্বর চারজন অভিযুক্তের সঙ্গে গ্রেফতার করা হয়। তাদের সবাইকে ১৪ ডিসেম্বর পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। শুক্রবার নীলমসহ চারজনের পুলিশি হেফাজতের মেয়াদ ১৫ দিন বাড়িয়েছে আদালত। দিল্লি পুলিশ ইউএপিএ-এর অধীনে এই অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে। ১৩ ডিসেম্বর দুজন অভিযুক্ত লোকসভার দর্শক গ্যালারি থেকে সংসদে ঝাঁপিয়ে পড়েছিল।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top