News Flash

  • Home
  • প্রধান খবর
  • কলকাতায় আরও একজন করোনায় আক্রান্ত, চতুর্থ রোগী বেলভিউতে চিকিৎসাধীন
Image

কলকাতায় আরও একজন করোনায় আক্রান্ত, চতুর্থ রোগী বেলভিউতে চিকিৎসাধীন

কলকাতা, ২২ ডিসেম্বর (হি.স.): সারাদেশে বাড়ছে কোভিড সংক্রমণ। নতুন সাব-ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে। কিন্তু এই ভ্যারিয়েন্টকে এখনই বিপজ্জনক বলছেন না চিকিৎসকরা। এরই মধ্যে কলকাতা শহরেই একাধিক কোভিড আক্রান্তের খোঁজ মিলছে। স্বাভাবিক ভাবেই দানা বাঁধতে শুরু করেছে আতঙ্ক। বৃহস্পতিবারই খবর পাওয়া গিয়েছিল কলকাতায় ৩ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এবার তালিকায় যুক্ত হলেন আরও ১ জন। জানা গিয়েছে, বেলভিউ নার্সিংহোমে ভর্তি দক্ষিণ কলকাতার মিডলটন রো এর বাসিন্দা। তিনি ৩ ডিসেম্বর গুলেনবেরি সিনড্রোম নিয়ে ভর্তি হন হাসপাতালে। জ্বর না কমায় কোভিড টেস্ট করা হয়। তাতে ফল বের হয় পজিটিভ। এবার জেনোম সিকোয়েন্সিয়ে পাঠানো হবে স্যাম্পল। তারপরই বোঝা যাবে তিনি নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা।

অন্যদিকে, আমরি হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় গত ৫ দিনে ৪ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে ২ জনের বাড়ি যাদবপুরে। তাঁরা একই পরিবারের সদস্য। এদের মধ্যে কেউ কোভিডের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা বোঝা যাবে জেনোম সিকোয়েন্সিয়ের রিপোর্ট আসার পরই। সব মিলিয়ে এখনও অবধি পাওয়া তথ্য অনুসারে, রাজ্যে কোভিডে আক্রান্ত হলেন ৮ জন।

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top