News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়খণ্ডে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা, বিঘ্নিত রেল পরিষেবা
Image

ঝাড়খণ্ডে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা, বিঘ্নিত রেল পরিষেবা

রাঁচি, ২২ ডিসেম্বর (হি.স.): ঝাড়খণ্ডে বিস্ফোরণে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা। বৃহস্পতিবার রাতে গোইলকেরা থানা এলাকায় মনোহরপুর এবং গোয়েলকেরার মাঝে রেললাইন উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। এর ফলে ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছেন চাইবাসার পুলিশ সুপার। রেল সূত্রের খবর, হাওড়া-মুম্বই মুখ্য রেলপথের গোইলকেরা পোসাইতা সেকশনের অধীনে রেললাইন উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে।

প্রসঙ্গত, ২২ ডিসেম্বর ভারতে বনধের ডাক দিয়েছে নকশালরা, তবে বনধ শুরু হওয়ার আগেই নকশালরা গোইলকেরা পোসাইতা সেকশনের অধীনে কারো ব্রিজের কাছে ৩৫৬/২৯এ নম্বর খুঁটির সমীপে তৃতীয় রেল সেকশনের রেললাইন উড়িয়ে দেয়। রেললাইন বিস্ফোরণের ফলে চক্রধরপুর বিভাগে রেলের চাকা থমকে গিয়েছে। এ পথ দিয়ে চলাচলকারী সমস্ত ট্রেন বিভিন্ন স্থানে থেমে গিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তবে বাকি দুটি ট্র্যাক ঠিক আছে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top