News Flash

  • Home
  • দিনের খবর
  • শনিবারেই হাওয়া বদল! বাড়বে তাপমাত্রা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে উধাও হবে ঠান্ডা
Image

শনিবারেই হাওয়া বদল! বাড়বে তাপমাত্রা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে উধাও হবে ঠান্ডা

কলকাতা, ২২ ডিসেম্বর (হি.স.): আগামী সপ্তাহের শুরুতেই বড়দিন। পিকনিক, ঘোরাঘুরি সব মিলিয়েই উৎসবের আমেজ থাকে সেই দিন, শীত পোশাকে শীতের আমেজ উপভোগ করেন বঙ্গবাসী। সেই সময় শীত কেমন থাকবে, তা জানতে আগ্রহী শীতপ্রেমীরা। তবে বড়দিনে এবার শীত ‘কম’ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উল্টে তাপমাত্রা খানিক বাড়বে বলে মনে করা হচ্ছে। শীতের লম্বা ইনিংসে বাধা দেবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। বাড়বে পূবালি হাওয়ার দাপট। আর সে কারণেই রাজ্যে প্রবেশ করবে না উত্তর-পশ্চিমের শীতল বাতাস।

সপ্তাহান্তেই ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। এমনকি বর্ষবরণের সপ্তাহেও রাজ্যের মাথায় থাকবে মেঘের চাদর। আরব সাগরে সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবার্ত তৈরি হওয়ারও। আবহবিদরা জানিয়েছেন, রবিবার থেকে গোটা রাজ্যেই সর্বনিম্ন তাপমাত্রা একটু একটু করে বাড়বে। সোমবার বড়দিন। ওই দিন থেকেই রাতের তাপমাত্রা আপাতত কয়েক দিনের জন্য ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কেবল দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নয়, তাপমাত্রা বাড়তে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এর ফলে কনকনে শীত খানিক কমলেও সামগ্রিক ভাবে কোনও প্রভাব টের পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে।

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের এই সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকলে তাকে স্বাভাবিকই বলা চলে। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রা স্বাভাবিকের গণ্ডি টপকাতে পারে। নতুন বছরের শুরুতেও একই পরিস্থিতি থাকবে কি না, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

Releated Posts

ডিজেলে ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা কেন্দ্রের, তেল আমদানি কমাতেই উদ্যোগ: নীতিন গড়করি

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে ডিজেলে সর্বোচ্চ ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা…

ByByNews Desk Jul 4, 2026

রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিদ্রোহী তৃণমূল শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য, দলের অন্দরে জল্পনা তুঙ্গে

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে বড় রাজনৈতিক মোড়। শনিবার দলের সব সাংগঠনিক পদ থেকে…

ByByNews Desk Jul 4, 2026

৭৯,৪৫৯ কোটি টাকার রাজস্থান রিফাইনারি ভারতের জ্বালানি আত্মনির্ভরতা আরও শক্তিশালী করবে: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের…

ByByNews Desk Jul 4, 2026

দেবরাজ চক্রবর্তীর আয়বহির্ভূত সম্পত্তি মামলায় শেল সংস্থার যোগ খতিয়ে দেখছে সিট

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): প্রাক্তন ও গ্রেফতার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি (ডিএ) মামলার তদন্তে…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top