News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়িতে পর্যটকের খোয়া মোবাইল ফিরিয়ে দিল পুলিশ
Image

শিলিগুড়িতে পর্যটকের খোয়া মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

শিলিগুড়ি, ২১ ডিসেম্বর (হি.স.) : শিলিগুড়িতে পর্যটকের খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করল ভক্তিনগর থানার পুলিশ। ১৭ তারিখ বালুবাহাদুর ছেত্রী নামে গ্যাংটকের এক পর্যটক শিলিগুড়ি এসে তাঁর মোবাইলটি হারিয়ে ফেলেন।

টোটোয় করে সেবক রোডের দিকে যাচ্ছিলেন ওই পর্যটক। টোটো থেকে নেমে তিনি দেখেন মোবাইলটি তাঁর কাছে নেই। এরপর পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেই টোটোর খোঁজ পায়। টোটোর চালককে আটক করা হয়। চালক জানিয়েছেন, তিনিও মোবাইলটি দেওয়ার চেষ্টা করছিলেন। এরপর খোয়া যাওয়া মোবাইলটি উদ্ধার করে পুলিশ বৃহস্পতিবার ওই পর্যটকের হাতে তুলে দেন। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি পর্যটকও।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top