News Flash

  • Home
  • দেশ
  • গাজিয়াবাদে করোনায় আক্রান্ত বিজেপি কাউন্সিলর অমিত ত্যাগী
Image

গাজিয়াবাদে করোনায় আক্রান্ত বিজেপি কাউন্সিলর অমিত ত্যাগী

লখনও, ২১ ডিসেম্বর (হি. স.) : উদ্বেগ বাড়ছে কোভিড-১৯-এর নয়া ভেরিয়েন্ট জেএন.১ নিয়ে । এরমধ্যে, উত্তর প্রদেশের গাজিয়াবাদে করোনায় আক্রান্ত বিজেপি কাউন্সিলর অমিত ত্যাগী।

জানা গিয়েছে, বিজেপি কাউন্সিলর অমিত ত্যাগী গাজিয়াবাদের শাস্ত্রী নগর এলাকার বাসিন্দা। তাঁর পরিবার সম্প্রতি দুবাই থেকে ফিরেছিল। সন্দেহ করা হচ্ছে, সম্ভবত বাইরে থেকেই তাঁরা কোভিড আক্রান্ত হয়েছেন। অমিত ত্যাগী কোভিড পিজিটিভ শনাক্ত হওয়ার পর, এখন তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরও কোভিড পরীক্ষা করা হবে। অমিত ত্যাগী করোনার নয়া রুপভেদেই আক্রান্ত কিনা, তা জানার জন্য উত্তর প্রদেশ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য আইসিএমআর-এর ল্যাবে পাঠানো হবে।

প্রসঙ্গত, বুধবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে কোভিড-১৯-এর সাব-ভেরিয়েন্ট জেএন.১-এর মোট ২১টি ঘটনার কথা জানা গিয়েছে। শুধু গোয়াতেই এই নয়া রূপভেদে আক্রান্তের সংখ্যা ১৯। বাকি দুজন কেরল এবং মহারাষ্ট্রের। গত কয়েক সপ্তাহে গোটা বিশ্বে সবথেকে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার এই নয়া স্ট্রেনটি।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top