News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ে বিজেপির নতুন সভাপতি নিযুক্ত, দায়িত্ব পেলেন কিরণ সিং দেব
Image

ছত্তিশগড়ে বিজেপির নতুন সভাপতি নিযুক্ত, দায়িত্ব পেলেন কিরণ সিং দেব

রায়পুর, ২১ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ে নিযুক্ত হলেন বিজেপির নতুন সভাপতি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে জয়লাভ করা ছত্তিশগড়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কিরণ সিং দেব-কে। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছত্তিশগড়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে কিরণ সিং দেব-কে নিযুক্ত করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।

ছত্তিশগড়ের জগদলপুর থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত কিরণ দেব সিংকে দলের ছত্তিশগড় ইউনিটের সভাপতি নিযুক্ত করেছে বিজেপি। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেই অনুযায়ী সিং-এর নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। অরুণ সাও-এর স্থলাভিষিক্ত হবেন কিরণ, সম্প্রতি রাজ্য সরকারের উপমুখ্যমন্ত্রী হয়েছেন অরুণ সাও। জগদলপুর বস্তার বিভাগের একমাত্র আসন যা অসংরক্ষিত। জগদলপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র হয়েছেন কিরণ সিং দেব। বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম) থেকে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন সিং, তিনি দলের বস্তার জেলা ইউনিটের সভাপতিও ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জগদলপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ছিলেন। বিজেপি সংগঠনে আরও কিছু দায়িত্ব সামলেছেন তিনি।

Releated Posts

ডিজেলে ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা কেন্দ্রের, তেল আমদানি কমাতেই উদ্যোগ: নীতিন গড়করি

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে ডিজেলে সর্বোচ্চ ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা…

ByByNews Desk Jul 4, 2026

রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিদ্রোহী তৃণমূল শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য, দলের অন্দরে জল্পনা তুঙ্গে

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে বড় রাজনৈতিক মোড়। শনিবার দলের সব সাংগঠনিক পদ থেকে…

ByByNews Desk Jul 4, 2026

৭৯,৪৫৯ কোটি টাকার রাজস্থান রিফাইনারি ভারতের জ্বালানি আত্মনির্ভরতা আরও শক্তিশালী করবে: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের…

ByByNews Desk Jul 4, 2026

দেবরাজ চক্রবর্তীর আয়বহির্ভূত সম্পত্তি মামলায় শেল সংস্থার যোগ খতিয়ে দেখছে সিট

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): প্রাক্তন ও গ্রেফতার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি (ডিএ) মামলার তদন্তে…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top