News Flash

  • Home
  • দিনের খবর
  • নবান্নের পাশে ডিএ আন্দোলনকারীদের ধরনা, শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের
Image

নবান্নের পাশে ডিএ আন্দোলনকারীদের ধরনা, শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

কলকাতা, ২১ ডিসেম্বর (হি.স.): শর্তসাপেক্ষে ২২ থেকে ২৪ ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চকে ধরনার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। একসঙ্গে ৩০০ জনের বেশি ওই ধরনা মঞ্চে থাকতে পারবেন না।

বকেয়া ডিএ সহ একগুচ্ছ দাবিতে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ ধরনার আবেদন করে। কিন্তু, পুলিশি অনুমতি না মেলায় হাইকোর্টের দরজায় কড়া নাড়েন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার মামলাটি ওঠে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এদিন বিচারপতি বলেন, ‘রেড রোডে মিছিল হচ্ছে। ১৪৪ ধারার মধ্যে আপনারা ধরনার অনুমতি দিলে নবান্ন বাসস্ট্যান্ডে কেন অনুমতি নয়।

এদিকে মামলাকারীরা বলেন, ‘রাজভবনের সামনে ১৪৪ ধারা থাকা সত্বেও ধরনার অনুমতি দিয়েছিল পুলিশ।’ যদিও রাজ্যের বক্তব্য ছিল, এই ভাবে ধরনা দিয়ে কাজের কাজ কিছু হয় না। পালটা বিচারপতি বলেন, ‘কে বলেছে হয় না? স্কুল নিয়োগ নিয়ে ছেলে মেয়েরা ধরনায় বসে রয়েছে বলেই সরকারের প্রতিনিধিরা গিয়ে তাঁদের সঙ্গে দেখা করছেন। আলাপ আলোচনা হয়েছে।’ স্বাভাবিকভাবেই এই নির্দেশে অনেকটাই স্বস্তিতে ডিএ আন্দোলনকারীরা।

Releated Posts

গ্যারান্টি প্রকল্পে সাফল্য কর্নাটকে, কেরলে ক্ষমতায় আসার আশা, তামিলনাড়ুতে ‘চমকপ্রদ’ ফল: ডি.কে. শিবকুমার

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকে কংগ্রেস সরকারের গ্যারান্টি প্রকল্পগুলি ইতিবাচক ফল দিয়েছে বলে দাবি করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ…

ByByNews Desk May 4, 2026

‘শেষ হাসি তৃণমূলই হাসবে’: দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৪ মে (আইএএনএস): ভোটগণনা চলাকালীনই দলীয় কর্মী ও প্রার্থীদের উদ্দেশে ভিডিও বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

ByByNews Desk May 4, 2026

এনডিএ-র জয়ে ‘বিকশিত ভারত’ ভাবনার সমর্থন দেখলেন কুমারস্বামী

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফল সামনে আসতেই এনডিএ-র সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘বিকশিত ভারত’ ভাবনার…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে ১৭,২০৫ ভোটে এগিয়ে কংগ্রেস, জয়ের পথে উমেশ মেটি

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের বাগলকোট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী উমেশ মেটি ২১ দফা গণনা শেষে ১৭,২০৫…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top