News Flash

  • Home
  • প্রধান খবর
  • উপহাস-কাণ্ডে ক্ষোভে ফেটে পড়ল বিজেপি, দিল্লিতে কল্যাণ ও রাহুলের বিরুদ্ধে বিক্ষোভ
Image

উপহাস-কাণ্ডে ক্ষোভে ফেটে পড়ল বিজেপি, দিল্লিতে কল্যাণ ও রাহুলের বিরুদ্ধে বিক্ষোভ

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): উপহাস-কাণ্ডে এবার ক্ষোভে ফেটে পড়ল বিজেপি। বৃহস্পতিবার দিল্লিতে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি এদিন বলেছেন, “উপ-রাষ্ট্রপতির অনুকরণ, সাংবিধানিক পদে অধিষ্ঠিতদের প্রতি এই মনোভাব- দেশের জনগণের পাশাপাশি দেশের সংবিধানও তাঁদের জবাব দেবে। এটি কৃষকদের, তাঁর (উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়) সম্প্রদায় এবং সাংবিধানিক পদে যারা অধিষ্ঠিত তাঁদের প্রতি অপমান। এর খেসারত রাহুল গান্ধী, কংগ্রেস ও তাদের জোটকে বহন করতে হবে।”

বিজেপি নেত্রী বাঁশুরি স্বরাজ বলেছেন, “বিরোধীরা গণতন্ত্রকে অপমান করেছে, এটা অনুকরণ নয়, উপহাস ছিল। এটা জাট সম্প্রদায়ের সন্তানের অপমান, কৃষকের সন্তানের অপমান, উপরাষ্ট্রপতির অপমান। বিজেপির কর্মীরা কীভাবে কষ্ট পাবে না?…আমরা তাদের আপত্তিকর আচরণের প্রতিবাদ করছি।” বিজেপি বিধায়ক রামবীর সিং বিধুরি বলেছেন, “রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সাংসদ ভারতের উপরাষ্ট্রপতি এবং কৃষকের ছেলেকে অপমান করেছেন। এটা দেশের সমস্ত কৃষকদের প্রতি অপমান… রাহুল গান্ধীর উচিত দেশের কাছে ও উপ-রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কল্যাণ ব্যানার্জীকে দল থেকে বহিষ্কার করা। এটা না হওয়া পর্যন্ত সারাদেশের কৃষক, শ্রমিক ও গরিবরা রাজপথে কুশপুত্তলিকা পোড়াবে।”

Releated Posts

দ্বিতীয় দফার ভোটে গতি বৃদ্ধি, চার ঘণ্টায় ৩৯.৯৭%, ছ’ঘণ্টায় ৬১.১১% ভোট

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে ধাপে ধাপে বাড়ছে ভোটের হার। সকাল ১১টা পর্যন্ত…

ByByNews Desk Apr 29, 2026

গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের উন্নয়নের ‘নতুন লাইফলাইন’: প্রধানমন্ত্রী মোদী

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তর প্রদেশের উন্নয়নে গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি “নতুন লাইফলাইন” হয়ে উঠবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 29, 2026

‘বিমারু’ তকমা ঝেড়ে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে উত্তর প্রদেশ: অতীত সরকারকে আক্রমণ মোদীর

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): একসময় ‘বিমারু’ ও পিছিয়ে পড়া রাজ্য হিসেবে পরিচিত উত্তর প্রদেশ এখন এক ট্রিলিয়ন ডলারের…

ByByNews Desk Apr 29, 2026

মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর, ‘আসল ও কুৎসিত মুখ সামনে এসেছে’

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ (সংশোধনী) বিল নিয়ে বিরোধীদের কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি,…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top