News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মরিয়মনগরে বড়দিনের মেলার প্রস্তুতি শুরু, আজ প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক রতন চক্রবর্তী
Image

মরিয়মনগরে বড়দিনের মেলার প্রস্তুতি শুরু, আজ প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক রতন চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর : সামনেই বড়দিন উৎসব। এই বড়দিনকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এই বছরেও রাজধানীর মরিয়মনগরে মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজ এলাকার বিধায়ক রতন চক্রবর্তীর উপস্থিতিতে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে খ্রীস্টমাস বা বড়দিনের উৎসব সম্পর্কে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক।

তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর সকালে প্রধান অনুষ্ঠানটি হবে মরিয়মনগর চার্চে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন চার্চে সকালে কেক কাটার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে অনুষ্ঠানের। এরপরে দ্বিতীয় পর্যায়ে প্রতি বছরের ন্যায় মেলার আয়োজন হবে। সেখানে বিভিন্ন জিনিস নিয়ে মেলায় পসরা সাজিয়ে বসবেন দোকানীরা। বিধায়ক রতন চক্রবর্তী বলেন, প্রতি বছরের ন্যায় এবারেও মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। মেলাকে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে আরক্ষা প্রশাসনের কর্মীরা থাকবেন মেলা প্রাঙ্গনে। প্রত্যেককে শান্তিপূর্ণভাবে মেলায় অংশগ্রহণ করে মেলাকে সাফল্যমণ্ডিত করার আহ্বান করেছেন বিধায়ক রতন চক্রবর্তী।

Releated Posts

মতিনগরে মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ টাকা ও স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ

সোনামুড়া, ২৫ সেপ্টেম্বর: মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ ১৩ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার…

ByByReshmi Debnath Sep 25, 2026

পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন বিজেপি কার্যালয়ে

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ও একাত্ম মানববাদের প্রবক্তা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top