News Flash

  • Home
  • বাণিজ্য
  • বন্ধন ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য চালু করল ‘ইনস্পায়ার’
Image

বন্ধন ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য চালু করল ‘ইনস্পায়ার’

• INSPIRE প্রোগ্রাম বার্ষিক 8.35% সুদের হারে F.D’র সুবিধা প্রদান করবে

• INSPIRE প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকেরা পাবেন অত্যাধুনিক ব্যাঙ্কিং ও হেলথকেয়ার পরিষেবা

• সঙ্গে থাকবে বিশেষ INSPIRE মেম্বারশিপ কার্ড 

আগরতলা : সর্বভারতীয় সার্বজনীন ব্যাঙ্ক – বন্ধন ব্যাঙ্ক, প্রবীণ নাগরিকদের জন্য ‘ইন্সপায়ার’ নামে একটি বিশেষ পরিষেবা চালু করেছে। ‘ইন্সপায়ার’ ব্যাঙ্কের প্রবীণ নাগরিক গ্রাহকদের জন্য বিশেষ সুদের হার, অগ্রাধিকারমূলক ব্যাঙ্কিং এবং ডোরস্টেপ ব্যাঙ্কিং এর মত বিশেষ পরিষেবার সুবিধা প্রদান করবে।

‘ইন্সপায়ার’ প্রোগ্রামের মাধ্যমে প্রবীণ গ্রাহকগণ বিশেষ স্বাস্থ্য পরিষেবা, যেমন- ওষুধ কেনা, ডায়াগনস্টিক, চিকিৎসা ইত্যাদির উপর বিশেষ ছাড় পাবেন। এছাড়াও, সহযোগী হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে, ডাক্তারের পরামর্শ, মেডিক্যাল চেক-আপ এবং দাঁতের চিকিৎসার ক্ষেত্রেও তারা বিশেষ ছাড় পাবেন। প্রবীণ গ্রাহকদের জন্য ব্যাঙ্কিং পরিষেবা আরও সহজ করে তুলতে, খুব শীঘ্রই ফোন ব্যাঙ্কিং অফিসারের সঙ্গে সরাসরি যোগাযোগের মতো সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও করেছে ব্যাঙ্ক৷

বন্ধন ব্যাঙ্কের সমস্ত ব্রাঞ্চেই দীর্ঘদিন ধরে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সার্ভিস ডেস্ক রয়েছে। সেই সাথে, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং, এসএমএস ব্যাঙ্কিং এবং মিসড কল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে কোনও সময় এবং যে কোনও জায়গা থেকে ব্যাঙ্কিং পরিষেবা পেতে ইচ্ছুক প্রবীণ নাগরিক গ্রাহকদের সাহায্য করার জন্য, বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত এক্সিকিউটিভদের নিয়োগ করেছে।

সুজয় রায়, হেড, ব্রাঞ্চ ব্যাঙ্কিং, বন্ধন ব্যাঙ্ক, বলেন, ‘বন্ধন ব্যাঙ্কে, আমরা সব বয়সেই আর্থিক স্বাধীনতার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা স্বীকার করি। আমার আজ জানতে আনন্দ হচ্ছে যে বন্ধন ব্যাংক শুধুমাত্র  প্রবীণ নাগরিকদের  জন্য এক বিশেষ সুবিধার ভান্ডার নিয়ে এসেছে। আমরা ব্যাংক এর গত আট বছরের কার্যকালে প্রবীণ নাগরিকদের আস্থাভাজন হতে পেরে গৌরবান্বিত, এবং এই প্রোগ্রামটি আমাদের তাদের জন্য সম্মানের প্রতীক।‘

বন্ধন ব্যাঙ্ক স্থায়ী আমানতে প্রবীণ নাগরিকদের আকর্ষণীয় সুদের হার অফার করছে। প্রবীণ নাগরিকরা 500 দিনের মেয়াদে 8.35% পর্যন্ত FD সুদের হার উপভোগ করতে পারেন। ট্যাক্স সেভার FD-এর জন্য, প্রবীণ নাগরিকরা 7.5% p.a সুদের হার এর সুবিধা পেতে পারেন।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top