News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে আজ চারটি ম্যাচ
Image

সদর অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে আজ চারটি ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। একদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ৪ টি ম্যাচ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। ড:‌ বি আর আম্বেদকর মাঠে শক্তিশালী এ ডি নগর খেলবে জি বি সি সি-‌র বিরুদ্ধে, তালতলা মাঠে চাম্পামুড়া খেলবে শতদল সঙ্ঘের বিরুদ্ধে, নিপকো মাঠে জুয়েলস খেলবে দশমীঘাট সি সি-‌র বিরুদ্ধে এবং নরসিংগড় পঞ্চায়েত মাঠে ক্রিকেট অনুরাগী খেলবে মৌচাক সি সি-‌র বিরুদ্ধে। ইতিমধ্যে ৬ ম্যাচ খেলে  সবকটিতে জয় পেয়ে সুপার ফোরে পৌঁছে গেছে খোকন দেবের দল এ ডি নগর সি সি। সুপারের লড়াইয়ে রয়েছে চাম্পামুড়া, ক্রিকেট অনুরাগীও। বাকি ৫ দলের কাছে ম্যাচটি নিয়মরক্ষার। বৃহস্পতিবার ফেভারিট হিসাবেই মাটে নামবে এ ডি নগর, চাম্পামুড়া ,জুয়েলস এবং অনুরাগী। ৮ দলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top