News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় মহিলা টি-টোয়েন্টি আসরে শেষ ম্যাচে আজ ত্রিপুরা-ওড়িশা
Image

জাতীয় মহিলা টি-টোয়েন্টি আসরে শেষ ম্যাচে আজ ত্রিপুরা-ওড়িশা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। ত্রিপুরা দলের শেষ খেলা আগামীকাল উড়িষ্যার বিরুদ্ধে। ‌পয়েন্ট তালিকায় উড়িষ্যার অবস্থান ত্রিপুরা থেকে অনেকটা ভালো হলেও মূল পর্ব এবারও অধরা তাদের জন্য। কেননা জাতীয় মহিলা অনূর্ধ্ব ২৩ টি২০ ক্রিকেট আসরে গ্রুপ এ থেকে মুম্বাই এবং হরিয়ানা যথারীতি মূল পর্বে খেলা অনেকটা নিশ্চিত করে নিয়েছে। মুম্বাইয়ের নিশ্চয়তা পাকা হলেও হরিয়ানা, হায়দ্রাবাদের মধ্যে টানা পোড়েন রয়েছে। কেননা দুই দল এখন পর্যন্ত সম অবস্থানে রয়েছে। যদিও কেরালাও একই অবস্থানে রয়েছে । তবে রান রেটের নিরিখে হরিয়ানা দ্বিতীয় শীর্ষে। হায়দ্রাবাদ ও কেরালা যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। শেষ ম্যাচের দিকে তাকিয়ে তিন দল। এদিকে ত্রিপুরা এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেলেও আট দলীয় গ্রুপে সপ্তম স্থানে রয়েছে। ওড়িশার সংগৃহীত সম সংখ্যক পয়েন্টে অবস্থান পঞ্চম স্থানে। ত্রিপুরা অরুনাচল প্রদেশকে ৬২ রানে এবং জম্মু-কাশ্মীরকে পাঁচ উইকেটে হারানো ছাড়া এ পর্যন্ত বাকি চারটি ম্যাচে যথাক্রমে হরিয়ানার কাছে আট উইকেটে , মুম্বাইয়ের কাছে ১০ উইকেটে, কেরালার কাছে ১২ রানে এবং হায়দ্রাবাদের কাছে চার উইকেট পরাজিত হয়েছে। ওড়িশাও অরুণাচল প্রদেশকে ৯ উইকেটে এবং হায়দ্রাবাদকে চার উইকেটে হারাতে পেরেছে। আগামীকাল ময়দানে ত্রিপুরা উড়িষ্যার ম্যাচে কে জয়ী হয়, তাই এখন দেখার বিষয়।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top