News Flash

  • Home
  • দেশ
  • নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ইডির
Image

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ইডির

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.) : প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার এক পার্থ-ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার তাঁকে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি ডিসেম্বরেই কলকাতা ও বিধাননগর পুরসভার ২ তৃণমূল কাউন্সিলর, বাপ্পাদিত্য় দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকারকে তলব করা হল। কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি।

একটা সময় পার্থ চট্টোপাধ্যায়ের ডানহাত বলে পরিচিত ছিলেন পার্থ সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় গত মে মাসে তাঁর বেহালার পর্ণশ্রীর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। তাঁকে একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের দাবি ছিল, নিয়োগ দুর্নীতিতে আর এক অভিযুক্ত কুন্তল ঘোষকে জেরা করে জানা গিয়েছিল যে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা এবং কয়েক কোটি টাকা এই পার্থ মারফৎই পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তিনি পৌঁছে দিয়েছিলেন।

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির মামলায় অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে সম্প্রতি পার্থ সরকারের বিরুদ্ধে একাধিক তথ্য পেয়েছে ইডি। জানা যাচ্ছে, গত ১২ বছরের তাঁর যাবতীয় সম্পত্তি এবং ব্যাঙ্কের আর্থিক লেনদেনের নথি-সহ হাজির হতে বলা হয়েছে পার্থকে।

Releated Posts

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top