News Flash

  • Home
  • দিনের খবর
  • অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৭৮ ডলারের কাছাকাছি, পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল
Image

অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৭৮ ডলারের কাছাকাছি, পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.) : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে উত্থান-পতন অব্যাহত । মঙ্গলবারও ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৭৮.০২ এবং ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭২.৪০ ডলারের কাছাকাছি। সরকারি খাতের তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দামেও এদিন কোনও পরিবর্তন করেনি।

ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, মঙ্গলবার দিল্লিতে পেট্রোল প্রতি লিটার ৯৬.৭২ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৯.৬২ টাকায় বিক্রি হচ্ছে। মুম্বইতে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৬.৩১ টাকায় এবং ডিজেল প্রতি লিটার ৯৪.২৭ টাকায়। চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের ৯৪.২৪ টাকা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা আর ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। ভ্যাট এবং মালবাহী চার্জের উপর নির্ভর করে দেশে পেট্রোল এবং ডিজেলের দাম রাজ্যে আলাদা। কেন্দ্রীয় সরকারও মোটর জ্বালানির উপর আবগারি শুল্ক নিয়ে থাকে।

প্রসঙ্গত, গত বছর ২১ মে থেকে সারা ভারতে জ্বালানির দাম স্থিতিশীল রয়েছে।

Releated Posts

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশ আধিকারিক মিতুন কুমার দে-র বিরুদ্ধে এফআইআর, অভিযোগে নির্যাতনের কথা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রাক্তন প্রভাবশালী পুলিশ আধিকারিক মিতুন কুমার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top