News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় নিহত ব্যক্তি
Image

পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় নিহত ব্যক্তি

শান্তিরবাজার, ১৮ ডিসেম্বর :   মদের আসরে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। মৃত ব্যক্তির নাম রাজু ত্রিপুরা।বাড়ি পশ্চিম পাইখোলাতে তৈছামাতে। রাজু ত্রিপুরার স্ত্রী,দুই কন্যা এবং এক ছেলে রয়েছে। মৃত রাজু ত্রিপুরার স্ত্রী মৃতের ভাই সাধন ত্রিপুরা, বোন মাধবী ত্রিপুরা,ভাগিনা জীতেন,উত্তম ও শান্তি ত্রিপুরার নামে বিলোনীয়া থানায় মামলা করেছে।বিলোনীয়া থানার পুলিশ রবিবার গভীর রাতে খুনের সাথে যুক্ত সন্দেহে মৃতের ভাই কে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।  

ঘটনায় জানা যায়,বিলোনীয়ার পশ্চিম পাইখোলার তৈছামা এলাকার রাজু ত্রিপুরা গত শুক্রবার রাতে পার্শ্ববর্তী ভাই সাধন ত্রিপুরা বাড়িতে যায়। সেখানে সাধন ত্রিপুরা সহ সবাই মিলে মদ্যপান করে। মদের আসরে তাদের মধ্যে পুরানো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। উভয় পক্ষের মধ্যে শুরু হয় মারামারি। ছুটে আসে মৃত রাজু ত্রিপুরার বোন মাধবী ত্রিপুরা, ভাগিনা জীতেন ত্রিপুরা, উত্তম ত্রিপুরা, শান্তি ত্রিপুরা। সবাই মিলে রাজু ত্রিপুরা কে প্রচন্ড মারধর করে। রাজু ত্রিপুরার স্ত্রী প্রতিবেশীদের সহযোগিতায় অনেক কষ্টে রাজু ত্রিপুরা কে উদ্ধার করে নিয়ে আসে। রাজু ত্রিপুরার অবস্থা বেগতিক দেখে নিয়ে আসে বিলোনীয়া হাসপাতালে।বিলোনীয়া হাসপাতাল থেকে পাঠিয়ে দেওয়া হয় শান্তির বাজার জেলা হাসপাতালে। 

শনিবার দুপুরে শান্তির বাজার জেলা হাসপাতালে রাজু ত্রিপুরার শারীরিক অবস্থা র অবনতি হওয়ায় সেখান থেকে গোমতি জেলা হাসপাতালে রেফার করা হয়। গোমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাজু ত্রিপুরার মৃত্যু হয়। মৃতের শেষকৃত্য শেষ করে রাজু ত্রিপুরার স্ত্রী পাঁচ জনের বিরুদ্ধে বিলোনীয়া থানায় মামলা করে। বিলোনীয়া থানার ভারপ্রাপ্ত ওসি সুকান্ত ত্রিপুরা পুলিশ নিয়ে রবিবার গভীর রাতে সাধন ত্রিপুরা কে তার তৈছামা বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। সোমবার বিলোনীয়া থানার পুলিশ ধৃত সাধন ত্রিপুরা কে তিন দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top