News Flash

  • Home
  • দিনের খবর
  • হলদিয়া মেচেদা রাজ্য সড়কে বাস দুর্ঘটনা, আহত ২০
Image

হলদিয়া মেচেদা রাজ্য সড়কে বাস দুর্ঘটনা, আহত ২০

পূর্ব মেদিনীপুর, ১৮ ডিসেম্বর (হি.স.) : হলদিয়া মেচেদা রাজ্য সড়কে বাস দুর্ঘটনা হয়। বাস উল্টে আহত হন যাত্রীরা। হলদিয়ার দেউলপোতার কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

হলদিয়াগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে, পরে উল্টেও যায়। দুর্ঘটনায় আহত হয়েছে ২০ জন বাস যাত্রী। কয়েকজন বাসের যাত্রী গুরুতর আহত হওয়ায় ১৫ জন যাত্রীকে তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বাকি যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।

দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটে সৃষ্টি হয়। ঘটনাস্থলে গিয়ে তমলুক ও কোলাঘাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

Releated Posts

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026

সুপ্রিম কোর্টে আবু সালেমের অকাল মুক্তির আবেদন খারিজ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত আবু সালেমের জেল থেকে অকাল মুক্তির…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top