News Flash

  • Home
  • খেলা
  • বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে অন্ধ্র ঝড়েও বিধ্বস্ত ত্রিপুরা
Image

বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে অন্ধ্র ঝড়েও বিধ্বস্ত ত্রিপুরা

ত্রিপুরা-‌১০৬ & ২২

অন্ধ্রপ্রদেশ-‌১২০ &‌ ১০/‌১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। টানা চতুর্থ ম্যাচে পরাজিত ত্রিপুরা। জঘন্য ব্যাটিংয়ের খেসারত দিয়ে হারলো রাজ্যদল। অথচ ত্রিপুরাকে লড়াইয়ে ফিরিয়েছিলো প্রথম দিনই রিয়াদ হুসেন। দ্বিতীয় ইনিংসে ২২ গজে ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা লুটিয়ে পড়তেই অন্ধ্রপ্রদেশের জয় সহজ হয়ে যায়। অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। গুয়াহাটির যোগি রোডের আইকন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৯ উইকেটে। ১৪ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ত্রিপুরা গুটিয়ে যায় মাত্র ২২ রানে। ৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অন্ধ্রপ্রদেশ ১ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয রান তুলে নেয়। প্রথম ইনিংসে ১৪ রানে পিছিয়ে থেকে রবিবার দ্বিতীয় দিনে ব্যাট হাতে মাঠে নেমেই ২২ গজে লুটিয়ে পড়ে ত্রিপুরার ব্যাটসম্যান‌-‌রা। ত্রিপুরার কোনও ব্যাটসম্যান উইকেট টিকে থাকার মানসিকতা দেখাতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৬ রান করে শঙ্খনীল সেন গুপ্ত। অন্ধ্রপ্রদেশের পক্ষে এন রাজেশ ১১ রানে এবং আর্চিতাপুরম ওয়ালা কুল্লাপ্পা ৭ রানে ৫ টি করে উইকেট দখল করেন। ৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অন্ধ্রপ্রদেশ ১.‌৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। জি দেবপ্রমোদ ৪ রানে অপরাজিত থেকে যায়। ত্রিপুরা আসরে ৪ ম্যাচ খেলে সবকটিতেই পরাজিত হয়। ২১-‌২৩ ডিসেম্বর আসরে ত্রিপুরার শেষ প্রতিপক্ষ শক্তিশালী মুম্বাই।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top