News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুকুর থেকে উদ্ধার এক আসাম রাইফেলস  জওয়ানের মৃতদেহ
Image

পুকুর থেকে উদ্ধার এক আসাম রাইফেলস  জওয়ানের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ ডিসেম্বর : পুকুর থেকে উদ্ধার এক আসাম রাইফেলস জওয়ানের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পি আর বাড়ী থানাধীন পশ্চিম পিপারিয়াখোলা এলাকায়। জানা যায় এলাকার স্থায়ী বাসিন্দা প্রদীপ বিশ্বাস এক ব্যক্তিকে তার বাড়ির পাশের একটি পুকুরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আজ সকাল ৬টা নাগাদ। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিয়েছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি একজন আসাম রাইফেল জওয়ান, বর্তমানে তিনি ছুটিতে ছিতমান। তিনি প্রতিদিন ভোর ৪টায় প্রাতঃভ্রমণে বের হন। আজ সকালেও তিনি প্রাতঃ ভ্রমনে বেরিয়েছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি প্রায়শই মদ্যপান করতেন। আজ হয়তবা তিনি কোনোভাবে পুকুরে পরে গেছেন। পড়ে আর উঠতে পারেননি। আর তাতেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে।

Releated Posts

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top