ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর।। রুদ্ধশ্বাস জয় ক্রিকেট অনুরাগীর। সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে ডক্টর বি আর আম্বেদকর মাঠে জুয়েলস কোচিং সেন্টারকে হারিয়ে রোমাঞ্চকর এই জয় হাসিল করে ক্রিকেট অনুরাগী দল। প্রথমে ব্যাট করে ক্রিকেট অনুরাগী শিবির নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১১৫ রান।ব্যাটে দলের হয়ে অভিরূপ দাস ৩০, বিজয় দেবনাথ ২৭, সায়ন দাস ১০ রান করে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ২৮ রানের। বলে জুয়েলসের পক্ষে অর্নব দেবনাথ দুটি এবং একটি করে উইকেট নেয় ক্রিস ভৌমিক, অঙ্কুশ ব্যানার্জি, এমডি জাফর চৌধুরী ও রাজবীর দেবরা। জয়ের জন্য জুয়েলসের সামনে টার্গেট দাঁড়ায় ১১৬ রানের। তবে তাকে তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১১৪ রানে গিয়ে থেমে যায় জুয়েলসের রানের রথ। দুর্ভাগ্য। মাত্র এক রানের জন্য পরাজয় হজম করে মাঠ ছাড়তে হলো জুয়েলস শিবিরকে। ব্যাট হাতে জুয়েলসের পক্ষে ক্রিস ভৌমিক ৭৩ রানে অপরাজিত থাকলে ও নির্ধারিত ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৪ রানের বেশি এগোতে পারে নি। সুবাদে ম্যাচটা হেরেই মাঠ ছাড়তে হলো জুয়েলসকে। বিজয়ী দলের হয়ে বলে দেবরাজ মজুমদার দুটি এবং একটি করে উইকেট নেয় বিবেক দেব ও সায়ন দাসরা।

সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে জুয়েলসকে হারিয়ে শ্বাসরুদ্ধকর জয় অনুরাগীর
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















