News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে জুয়েলসকে হারিয়ে শ্বাসরুদ্ধকর জয় অনুরাগীর
Image

সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটে জুয়েলসকে হারিয়ে শ্বাসরুদ্ধকর জয় অনুরাগীর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর।। রুদ্ধশ্বাস জয় ক্রিকেট অনুরাগীর। সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে ডক্টর বি আর আম্বেদকর মাঠে জুয়েলস কোচিং সেন্টারকে হারিয়ে রোমাঞ্চকর এই জয় হাসিল করে ক্রিকেট অনুরাগী দল। প্রথমে ব্যাট করে ক্রিকেট অনুরাগী শিবির নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১১৫ রান।ব্যাটে দলের হয়ে অভিরূপ দাস ৩০, বিজয় দেবনাথ ২৭, সায়ন দাস ১০ রান করে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ২৮ রানের। বলে জুয়েলসের পক্ষে অর্নব দেবনাথ দুটি এবং একটি করে উইকেট নেয় ক্রিস ভৌমিক, অঙ্কুশ ব্যানার্জি, এমডি জাফর চৌধুরী ও রাজবীর দেবরা। জয়ের জন্য জুয়েলসের সামনে টার্গেট দাঁড়ায় ১১৬ রানের। তবে তাকে তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১১৪ রানে গিয়ে থেমে যায় জুয়েলসের রানের রথ। দুর্ভাগ্য। মাত্র এক রানের জন্য পরাজয় হজম করে মাঠ ছাড়তে হলো জুয়েলস শিবিরকে। ব্যাট হাতে জুয়েলসের পক্ষে ক্রিস ভৌমিক ৭৩ রানে অপরাজিত থাকলে ও নির্ধারিত ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৪ রানের বেশি এগোতে পারে নি। সুবাদে ম্যাচটা হেরেই মাঠ ছাড়তে হলো জুয়েলসকে। বিজয়ী দলের হয়ে বলে দেবরাজ মজুমদার দুটি এবং একটি করে উইকেট নেয় বিবেক দেব ও সায়ন  দাসরা।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top