News Flash

  • Home
  • প্রধান খবর
  • উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগের কাউন্সেলিংয়ের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে
Image

উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগের কাউন্সেলিংয়ের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর, (হি.স.): বন্ধ করা যাবে না উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং নিয়ে হাই কোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের নির্দেশ, এখনই কাউন্সেলিং বন্ধ করা যাবে না। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই কাউন্সেলিং চালিয়ে নিয়ে যেতে পারবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। তবে হাই কোর্ট নিয়োগ নিয়ে কোনও চূড়ান্ত নির্দেশ দিলে তা চ্যালেঞ্জ করা যাবে বলেও স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং আসাউদ্দিন আমানুল্লাহর ডিভিশন বেঞ্চ।

উচ্চ প্রাথমিকে ২০১৬ সালের একটি মেধাতালিকায় নিয়োগের ব্যাপারে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। এই নিয়োগ প্রক্রিয়ার প্রথম প্যানেলে ন’হাজার প্রার্থী আছেন। নানা কারণে এঁদের কাউন্সেলিং বন্ধ ছিল। এসএসসি এই নিয়োগ প্রক্রিয়ার শুরু করার ব্যাপারে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল।

গত ১৭ অক্টোবর কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ কাউন্সেলিং শুরুর নির্দেশ দেয় এসএসসিকে। কিন্তু জানায়, কাউকে নিয়োগপত্র দিতে পারবে না তারা। কলকাতা হাই কোর্টের সেই নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে মোট ১৪,৩৩৯টি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং শুরু করে এসএসসি।

তবে হাই কোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং বন্ধ করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, প্রথম প্যানেলে নাম থাকলেও নতুন প্যানেলে নাম নেই। ‘অস্বচ্ছ’ প্যানেল তৈরি করে কাউন্সেলিং শুরু হয়েছে। কাউন্সেলিং বন্ধের আবেদন জানিয়ে সৌমিতা সরকার-সহ ৩৫ জন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী শীর্ষ আদালতে মামলা দায়ের করেন। মঙ্গলবার শীর্ষ আদালতে বিচারপতি হিমা কোহলি এবং আসাউদ্দিন আমানুল্লাহর ডিভিশন বেঞ্চে সেই মামলারই শুনানি ছিল।

শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং বন্ধ করা যাবে না। কাউন্সেলিং চলতে পারে। তবে কাউন্সেলিংয়ের পর কলকাতা হাই কোর্ট যদি নিয়োগ সংক্রান্ত কোনও চূড়ান্ত নির্দেশ দেয়, তা চ্যালেঞ্জ করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top