News Flash

  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইতিহাসের জ্ঞান নেই: রাহুল গান্ধী
Image

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইতিহাসের জ্ঞান নেই: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি. স.) : ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিহাস সম্পর্কে সচেতন নন।’ মঙ্গলবার এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী । এদিন তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিহাস সম্পর্কে সচেতন নন। বিষয় থেকে দৃষ্টি ঘোরাতে চাইলে তিনি পণ্ডিত নেহরুর বিরুদ্ধে মন্তব্য করতে থাকেন।

মঙ্গলবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাহুল বলেন, পন্ডিত জওহরলাল নেহেরু ভারতের জন্য জীবন দিয়েছেন, বছরের পর বছর জেলে ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী শাহ সম্ভবত ইতিহাস জানেন না, তিনি বিষয়টি নিয়ে বিভ্রান্তির চেষ্টা করছেন। আসল ইস্যু শুধু জাতিশুমারি নিয়ে। আমরা জাত শুমারির বিষয়টি উত্থাপন করব এবং দরিদ্রদের তাদের অধিকার দেব।
প্রসঙ্গত, গতকাল ৩৭০ বিলোপ নিয়ে সুপ্রিম রায়ের পরে ফের কাশ্মীর প্রসঙ্গে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ভুলের কথা তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রাজ্যসভায় দাঁড়িয়ে শাহ বলেন, “৩৭০ ধারার বিশেষ মর্যাদাই জম্মু-কাশ্মীকে গোটা দেশে থেকে বিচ্ছিন্ন করেছে।”এর পরেই নেহরুর ঐতিহাসিক ভুলের কথা তুলে ধরে তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় অসময়ে যুদ্ধবিরতি না হলে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর বলে কিছু থাকত না। আমরাই জিতেছিলাম। যদি আর দুই দিন অপেক্ষা করতেন নেহরু, তাহলেই পুরো কাশ্মীর আমাদের হত।”

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top