News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে একদিনের সচেতনতা শিবির অনুষ্ঠিত
Image

ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে একদিনের সচেতনতা শিবির অনুষ্ঠিত

ধর্মনগর, ১২ ডিসেম্বর :ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে রাজ্য আরক্ষা দপ্তরের উদ্যোগে সাইবার ক্রাইম এবং ড্রাগসের অপব্যবহার নিয়ে একদিনের সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে।এদিন শিবিরে উপস্থিত ছিলেন উত্তর জেলা ডিআইজি মনচার ইপে্পর এবং উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই সচেতনতা শিবির মূলত অনুষ্ঠিত হয়। যেভাবে ক্রমবর্ধমান সাইবার ক্রাইমের ফক্করে পড়ে মানুষ সর্বস্ব হারাচ্ছে এবং নিঃস্ব হয়ে পুলিশের কাছে যাচ্ছে তা থেকে মানুষকে বাঁচাতে এই শিবিরের আয়োজন করা হয়। যে কোন মেসেজে ওটিপি কেউ যদি চায় তাহলে ওটিপি না দিতে বা কোন ধরনের সন্দেহ দেখা দিলে সাথে সাথে পুলিশকে জানাতে। তাহলে যারা সাইবার ক্রাইমের চক্র চালিয়ে মানুষকে দিনের পর দিন নিঃস্ব করে দিচ্ছে তাদের উদ্দেশ্য সাধিত হবে না। আর ড্রাগসের অপব্যবহার থেকে নিজেদেরকে বাঁচানোর পাশাপাশি সমাজ তথা দেশকে কেমন করে বাঁচানো যায় তা এই সচেতনতামূলক শিবিরে তুলে ধরা হয়।

ডিআইজি বলেন ভারতের ৬৬ শতাংশ জনগণই হচ্ছে ৩৫ বছরের নিচে। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেশি যুবশক্তি রয়েছে বর্তমানে ভারতের কাছে। এই যুবশক্তিকে নির্ভর করে ভারত পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনৈতিক দেশ হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার যে স্বপ্ন দেখছে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রচুর বিদেশী শক্তি সুযোগ খুঁজে বেড়াচ্ছে। আর যুব শক্তিকে ড্রাগসের কবলে ফেলে দিতে পারলে তাদের আকাঙ্খিত আশা পূরণ হয়ে যাবে। একদিকে চীন, পাকিস্তান এবং উত্তর পূর্বাঞ্চলের তিন দিকেই বিদেশি শক্তি গুলি উৎপেতে বসে আছে কেমন করে ভারতের যুব সমাজকে ড্রাগসের কবলে ফেলে নষ্ট করে দিয়ে ভারতের ভবিষ্যতের যে অর্থনীতির সমৃদ্ধির চিন্তাধারা তা ধূলিসাৎ করে দিতে। তাই কোনোভাবেই যাতে কোন ধরনের প্রলোভনে পড়ে যুব সমাজ ড্রাগসে আসক্ত না হয় তার প্রতি সজাগ থাকার জন্য সচেতন করা হয়। তাছাড়া ইদানিং কালে যেসব সাইবার ক্রাইমের খপ্পরে পড়ে মানুষ সর্বস্ব হয়েছে সেগুলি কেমন করে হয়েছে বা তাদেরকে কেমন করে বাঁচানো সম্ভব হতো তাই নিয়ে এক দীর্ঘ আলোচনা আয়োজন করা হয়।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top