News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্তিশগড়ে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার জন্য সাইকে অভিনন্দন বাঘেলের
Image

ছত্তিশগড়ে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার জন্য সাইকে অভিনন্দন বাঘেলের


রায়পুর, ১০ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রবিবার বিষ্ণু দেও সাইকে ছত্তিশগড় রাজ্যে বিজেপির পরিষদীয় দলের নেতা তথা মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।

ছত্তিশগড়ে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। শুরু হয়েছে সরকার গঠনের তোড়জোড়। রবিবারই রাজধানী রায়পুরে দলের নতুন নির্বাচিত সদস্যদের নিয়ে বৈঠক হয়। বিজেপি পরিষদীয় দলনেতা স্থির করতে হয় সেই বৈঠক। ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিষ্ণু দেও সাইয়ের নাম ঘোষণা করা হয়। এরপরই ভূপেশ বাঘেল বিষ্ণু দেও সাইকে ছত্তিশগড় রাজ্যে বিজেপির পরিষদীয় দলের নেতা তথা মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।
এদিন বাঘেল সোশ্যাল মিডিয়া এক্স-এ হিন্দি ভাষায় পোস্ট করে লিখেছেন, “কুঙ্কুরি বিধায়ক এবং প্রবীণ বিজেপি নেতা শ্রী বিষ্ণু দেও সাই জিকে বিজেপি আইনসভা দলের নেতা নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। আমি কামনা করি আপনি মুখ্যমন্ত্রী হিসাবে ছত্তিশগড়ের ন্যায়বিচার ও অগ্রগতির যাত্রাকে এগিয়ে নিয়ে যান। @বিষ্ণুদেওসাই।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top