News Flash

  • Home
  • দিনের খবর
  • বিধানসভা নির্বাচনে বিজেপির জয় মোদীর অসাধারণ কাজের স্বীকৃতি : মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে
Image

বিধানসভা নির্বাচনে বিজেপির জয় মোদীর অসাধারণ কাজের স্বীকৃতি : মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

মুম্বই, ৯ ডিসেম্বর (হি.স.) : বিধানসভা নির্বাচনে বিজেপির জয় মোদীর অসাধারণ কাজের স্বীকৃতি, বলে শনিবার মন্তব্য করেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি শনিবার ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ অনুষ্ঠানে একথা বলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শনিবার আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ন’বছরে জনগণের জন্য যে অসাধারণ কল্যাণমূলক কাজ করেছে তারই স্বীকৃতি হল, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির দুর্দান্ত পারফরম্যান্স।

একনাথ শিন্ডে জানান, ৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যার ফলাফল ৩ ডিসেম্বর ঘোষণা করা হয়। ভারতীয় জনতা পার্টি নিজেদের যোগ্যতায় মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রেখেছে এবং রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেসকে হারিয়েছে বিজেপি। এই দল তেলঙ্গানায় এআইএমআইএম-এর থেকে বেশি আসন পেয়েছে এবং মিজোরামের দুটি আসনে বিজয়ী হয়েছে। শনিবার ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ অনুষ্ঠানে বক্তৃতায় শিন্ডে বলেন, “মোদী গত নয় বছরে যা করতে পেরেছেন তা অন্য সরকার গত ৫০-৬০ বছরে করতে পারেনি। আমরা সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মোদী ঢেউ দেখেছি।মানুষ মোদীর গ্যারান্টি বিশ্বাস করে।” আমরা মোদী শাসনের অধীনে কৃতিত্বের জন্য গর্বিত বলেও তিনি এদিন উল্লেখ করেন। শিন্ডে বলেন, কেন্দ্রের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রত্যেক সুবিধাভোগীর কাছে পৌঁছোনোর জন্য সরকারের ভূমিকা ছিল অসামান্য।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top