News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির বাতাসের গুণমান ‘অস্বাস্থ্যকরই’, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজধানীতে
Image

দিল্লির বাতাসের গুণমান ‘অস্বাস্থ্যকরই’, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজধানীতে

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লির বাতাসের গুণগতমান রয়েছে অস্বাস্থ্যকরই। শনিবার সকালেও দিল্লির বিভিন্ন এলাকায় বাতাসের গুণগতমান থাকল অস্বাস্থ্যকর পর্যায়েই। দিল্লির বিভিন্ন এলাকায় এদিন সকালেও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে ৩০০ থেকে ৪০০-র মধ্যে। ভারতজুড়ে শীর্ষ ১০টি সবচেয়ে দূষিত শহরের তালিকায় দিল্লি এদিন তৃতীয় স্থান অর্জন করেছে।

জাতীয় রাজধানীর বেশ কিছু এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৩০০-এর বেশি দেখা গিয়েছে এদিনও। শনিবার সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লি, দূষণের কারণে অস্বস্তি বোধ করেছেন দিল্লিবাসী। সকালের দিকে বাতাসের গুণগতমান সবচেয়ে খারাপ ছিল জাহাঙ্গীরপুরীতে, সেখানে বাতাসের গুণগতমান ছিল ৩৩৪, আর সবচেয়ে ভালো বাতাস ছিল আয়া নগরে, সেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে ১৭৬। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিনের মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দিল্লিতে। ফলে দূষণ যে আপাতত কাটবে না তা বলাইবাহুল্য।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top