News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্তমান পুর নিগম প্রশাসন জনকল্যাণে কাজ করে চলেছে :মেয়র
Image

বর্তমান পুর নিগম প্রশাসন জনকল্যাণে কাজ করে চলেছে :মেয়র

আগরতলা, ৮ ডিসেম্বর : বর্তমান পুর নিগম প্রশাসন জনকল্যাণে কাজ করে চলেছে। ক্ষমতায় আসার আগে জনগণকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেইসব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করা হচ্ছে। বর্তমান পুর নিগমের দু বছর পড়তে উপলক্ষে ১২ নম্বর ওয়ার্ডে বস্ত্র দান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

আগরতলা পুর নিগমের দ্বিতীয় বর্ষপূর্তিতে নিগমের ১২ নম্বর ওয়ার্ডের তরফে এলাকার দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ড অফিস প্রাঙ্গণে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর সান্তনা সাহা, সমাজসেবী দিলীপ মোদক, পুর নিগমের আধিকারিক সহ অন্যরা।অতিথিরা দুঃস্থদের মধ্যে বস্ত্র তুলে দেন।

পুর নিগমের মেয়র অভিযোগ করেন, পূর্বতন বাম পুর নিগম অনেক কাজ করেনি। তাদের মানসিকতা ছিল না কাজ করার। ফলে এই ওয়ার্ডে অনেক সমস্যা রয়েছে। কিন্তু বর্তমানে কর্পোরেটর চেষ্টা করেছেন অনেক কাজ করার।

তিনি বলেন, যাকে নাগরিকরা দুই বছর আগে আস্থা রেখে নির্বাচিত করে পাঠিয়েছেন উনি কাজ করছেন। সব কাজ একদিনে করা যাবে না। সার্বিক আগরতলা শহরকে উন্নয়ন করার চেষ্টা চলছে। এখন আগরতলা শহরের চেহারা পাল্টে গেছে। নিগমের মেয়র জানান আগরতলা শহরের আরও ৬৫ টি পুকুরের সৌন্দর্যায়ন করা হবে। বাম পুর নিগমের তুলনায় বর্তমান পুর নিগম অনেক কাজ বেশি করেছে।

Releated Posts

শিক্ষক সংকটে কাঞ্চনবাড়িতে ছাত্র-অভিভাবকদের পথ অবরোধ, স্কুলের গেটে তালা

আগরতলা, ২০ আগস্ট: তীব্র শিক্ষক সংকটের অভিযোগে বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি ধনসিংহ চৌধুরী ইংলিশ…

ByByReshmi Debnath Aug 20, 2026

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ি পুড়ে ছাই

কৈলাসহর, ২০ আগস্ট: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর। কৈলাসহর গৌরনগর ব্লকের ধলিয়ারকান্দি গ্রামের বাসিন্দা বিধান চৌধুরীর…

ByByReshmi Debnath Aug 20, 2026

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top