News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিসেম্বরেই রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী: আশীষ সাহা 
Image

ডিসেম্বরেই রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী: আশীষ সাহা 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর: এ মাসের মাঝামাঝি সময়েই রাজ্যে আসতে পারেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। লোকসভা নির্বাচনের আগে রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেই সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী রাজ্য সফর করবেন। দলীয় সূত্রে বলা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর সফরের সময়সূচী এখনো চূড়ান্ত না হলেও ডিসেম্বর মাসের মধ্যেই তিনি রাজ্য সফর করবেন বলে নিশ্চিত করেছেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন স্থানে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।  প্রিয়াঙ্কা গান্ধীর সফর কালে বড় ধরনের জমায়েত করা লক্ষে প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেসের শাখা সংগঠনগুলির সঙ্গে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। দলীয় সূত্রে জানা যায়

লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী কিছুদিনের মধ্যে রাজ্যে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী। বিভ্রান্তির কোন জায়গা নেই। দিনক্ষণ ঠিক হলে রাজ্যবাসীকে জানিয়ে দেওয়া হবে। কোন কোন মহল থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী সহসাই রাজ্যে আসবেন।

বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে বিভিন্ন শাখা সংগঠনের কর্মীদের নিয়ে আয়োজিত বৈঠকে এই কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি আরও জানান প্রিয়াঙ্কা গান্ধীর সফরকে ঘিরে বিভিন্ন জেলায় সাংগঠনিক বৈঠক শুরু করে দিয়েছে প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার ধর্মনগর এবং ঊনকোটি জেলা সফরে গিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। অপরদিকে দক্ষিণ জেলা সফরে গিয়েছেন প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।

_____

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top