News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া থানা এলাকায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি, থানার ভূমিকায় ক্ষোভ জনমনে
Image

তেলিয়ামুড়া থানা এলাকায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি, থানার ভূমিকায় ক্ষোভ জনমনে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ ডিসেম্বর:  দুর্গাপূজার পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে পশ্চিমী সংস্কৃতির অন্তরালে নানা বেআইনি কাজকর্ম অব্যাহত রয়েছে। সবকিছু জেনেশুনেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। তাতে সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটে যাওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। কোন ধরনের অঘটন ঘটে গেলে এর দায় পুলিশ এড়াতে পারবেনা। এদিকে, অর্কেস্ট্রারের নামে  থানার অন্তর্গত বিভিন্ন এলাকাতে উশৃংখলতা  চলছে। ঠিক এর পাশাপাশি  প্রায় প্রতিদিন চলছে ঝান্ডি মুন্ডা জুয়ার আসর। এমনটাই অভিযোগ স্থানীয়দের তরফে। এতে  তেলিয়ামুড়া থানার ভূমিকা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। 

তবে রঙ্গিয়াটিলা, তুইমধু সহ লক্ষীরাম হাটি এলাকার সমাজ সচেতন একাংশ মানুষ নিজেরা ঐক্যবদ্ধ হয়ে এই প্রকারের অনাচারকে বন্ধ করার জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন।  এলাকাবাসীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এলাকাবাসীর তরফ থেকে গত ৩ ডিসেম্বর তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ লিপিবদ্ধ করে অর্কেস্ট্রারের আসর বন্ধ করার জন্য আবেদন জানায়। 

এই আবেদনের পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছিল ব্যাবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এতদিন অতিক্রম হতে চললেও তেলিয়ামুড়া থানার পুলিশ কোন ভূমিকা গ্রহণ করেনি বলে অভিযোগ। উশৃংখল আচরণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা  গ্রহণের দাবি উঠেছে। 

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top