News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্ত এলাকায় টহলরত বিএসএফ জওয়ানের উপর ইট পাটকেল ছুঁড়ে হামলা, থানায় মামলা
Image

সীমান্ত এলাকায় টহলরত বিএসএফ জওয়ানের উপর ইট পাটকেল ছুঁড়ে হামলা, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৬ ডিসেম্বর : বিএসএফ জওয়ানের উপর ইট পাটকেল নিক্ষেপ করে আহত করার ঘটনায় সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এই নিয়ে বিএসএফ -এর পক্ষ থেকে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা মঙ্গলবার রাতে বিলোনিয়া শহর সংলগ্ন আমজাদনগর নাথপাড়া এলাকায়।

অভিযোগ রাতে ভারত বাংলাদেশ সীমান্তে পাহারা দেওয়ার কাজে নিযুক্ত ছিলেন বিএসএফ জওয়ান সুরেন্দ্র শিং ভাদুরিয়া। আমজাদ নগর নাথপাড়া এলাকার টহল দেওয়ার সময় কতিপয় দুষ্কৃতী জওয়ানের উপর এলোপাথাড়ি ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে আহত হয়েছেন বিএসএফ জওয়ান। অন্যান্য সহকর্মীরা চিকিৎসার জন্য তাকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে।

এই ঘটনার বিবরণ জানিয়ে বিএসএফ এর পক্ষ থেকে অভিযুক্তদের নাম ধাম দিয়ে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আগেও বিএসএফ জওয়ানদের উপর হামলার চেষ্টা করা হয়। এমনিতেই বিলোনিয়া সহ সংশ্লিষ্ট সীমান্তগুলো পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তবে ধারণা করা হচ্ছে এই ঘটনার পেছনে মূল হাত রয়েছে পাচারকারীদের। তারা তাদের পাচার বাণিজ্য মসৃণ  করার জন্য এ ধরনের ঘটনা সংগঠিত করেছে সীমান্তবর্তী এলাকায়।

Releated Posts

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়

 আগরতলা, ৩ মে: রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল, নেশা কারবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর…

ByByReshmi Debnath May 3, 2026

আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি

আগরতলা, ৩ মে: সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top