নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ৬ ডিসেম্বর : দীর্ঘদিন ধরে পলাতক ছিল এক অভিযুক্ত চোর। কদমতলা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে দক্ষিণ কদমতলা এলাকায় অভিযান চালায় তাকে উদ্ধার করেছে। ধৃত চোরের বাড়ি দক্ষিণ কদমতলা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরো জানিয়েছে ধৃত চোর দীর্ঘদিন যাবৎ কদমতলা, ধর্মনগর ও আগরতলা শহরের একাধিক জায়গায় চুরিকান্ডে জড়িত ছিল। সে একথা নিজ মুখে স্বীকার করেছে। তার বিরুদ্ধে কদমতলা থানা সহ রাজ্যের অনান্য থানায় একাধিক চুরির মামলা রয়েছে। সে চুরি কান্ডে মাষ্টার মাইন্ড বলেও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
পুলিশের ধারনা ধৃতকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালালে বহু চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে। বুধবার ধৃতকে পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে বলা জানান কদমতলা থানার এ এস আই উদয়ং রিয়াং।

দীর্ঘদিন ধরে পলাতক কুখ্যাত চোরকে আটক করল কদমতলা থানার পুলিশ
Tags:
Releated Posts
সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন
কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা
আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…
সামাজিক ভাতা বন্ধ, চরম দুর্দশায় অসহায় বৃদ্ধা সান্তনা বালা দাস; পুনরায় চালুর আবেদন
তেলিয়ামুড়া, ২০ জুন: জীবনের শেষ প্রান্তে এসে সামাজিক ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তেলিয়ামুড়া পুর…
চাকমাঘাটে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মা, সরাসরি শুনলেন গ্রামবাসীদের সমস্যা
আগরতলা, ২০ জুন: গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে শনিবার দিনভর চাকমাঘাট…


















