News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘদিন ধরে পলাতক কুখ্যাত চোরকে আটক করল কদমতলা থানার পুলিশ
Image

দীর্ঘদিন ধরে পলাতক কুখ্যাত চোরকে আটক করল কদমতলা থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ৬ ডিসেম্বর : দীর্ঘদিন ধরে পলাতক ছিল এক অভিযুক্ত চোর। কদমতলা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে দক্ষিণ কদমতলা এলাকায় অভিযান চালায় তাকে উদ্ধার করেছে।  ধৃত চোরের বাড়ি দক্ষিণ কদমতলা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরো জানিয়েছে ধৃত চোর দীর্ঘদিন যাবৎ কদমতলা, ধর্মনগর ও আগরতলা শহরের একাধিক জায়গায় চুরিকান্ডে জড়িত ছিল। সে একথা নিজ মুখে স্বীকার করেছে। তার বিরুদ্ধে কদমতলা থানা সহ রাজ্যের অনান্য থানায় একাধিক চুরির মামলা রয়েছে। সে চুরি কান্ডে মাষ্টার মাইন্ড বলেও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
পুলিশের ধারনা ধৃতকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালালে বহু চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে। বুধবার ধৃতকে পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে বলা  জানান কদমতলা থানার এ এস আই উদয়ং রিয়াং।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top