News Flash

  • Home
  • দেশ
  • যারা জাতপাতের নামে দেশে বিভেদ সৃষ্টি করছে তাঁরা আসলে আম্বেদকরকে অসম্মান করছে : আদিত্যনাথ
Image

যারা জাতপাতের নামে দেশে বিভেদ সৃষ্টি করছে তাঁরা আসলে আম্বেদকরকে অসম্মান করছে : আদিত্যনাথ

লখনউ, ৬ ডিসেম্বর (হি.স.) : যারা জাতপাতের নামে দেশে বিভেদ সৃষ্টি করছে তাঁরা আসলে আম্বেদকরকে অসম্মান করছে, বলে বুধবার মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভিমরাও আম্বেদকরকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পরে তিনি বলেন, যেসব জনগণ জাতপাতের ভিত্তিতে সমাজকে বিভক্ত করে দেশকে দুর্বল করার চেষ্টা করছে তাদের থেকে সতর্ক হওয়া উচিত।

আম্বেদকরকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পরে একটি সমাবেশে ভাষণ দেন। ভাষণে মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, বিজেপি সরকার বর্ণের ভিত্তিতে নয়, প্রয়োজনের কথা মাথায় রেখে মানুষের জন্য কাজ করেছে। বাবাসাহেব বলেছিলেন যে সবকিছুর থেকে গুরুত্বপূর্ণ হল প্রথম এবং সর্বাগ্রে আমরা সকলেই ভারতীয়। আজ কিছু লোক ভারতের সমালোচনা করছে এবং ভারতীয় পরিচয়কে অসম্মান করছে। তাঁরা জাত-পাতের নামে সমাজে বিভেদ সৃষ্টি করছে। এই ধরনের ব্যক্তিরা সত্যিই বাবাসাহেবকে অসম্মান করে। তিনি অভিযোগ করেন যে পূর্ববর্তী সরকারগুলি জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতো, কিছু মানুষ দলিত ব্যক্তিদের পছন্দ করতো, আবার কিছু মানুষ তাদের অপছন্দের তালিকায় রেখেছিল। এমনকি যারা দলিতদের সমর্থন করার দাবি করেছে তারাও ব্যক্তিগত লাভের জন্য তাদের শোষণ করেছে। কিছু মানুষ বর্তমানে সমাজকে বিভক্ত করে দেশকে দুর্বল করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন যোগী।

তিনি বলেন, এধরনের লোকেদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। মুখ্যমন্ত্রী আধুনিক ভারত গঠনে আম্বেদকরের অবদানের কথা স্মরণ করে বলেন, “ডাবল-ইঞ্জিন সরকার” দেশের জন্য তাঁর স্বপ্নগুলি বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করছে। তিনি উল্লেখ করেছেন যে যদিও আম্বেদকরকে “ব্যক্তিগত প্রস্তাব দিয়ে প্রলুব্ধ করা হয়েছিল, কিন্তু তিনি মাথা নত করতে অস্বীকার করেছিলেন। তিনি ভারত এবং ভারতীয় পরিচয়ের জন্য কাজ চালিয়ে গিয়েছিলেন।

Releated Posts

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top