News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশের পশ্চাদপদ শ্রেণি ও দলিত মানুষের কল্যাণে ড. বি আর আম্বেদকর যে কাজ করে গেছেন সেটা আজকের দিনেও প্রাসঙ্গিক : মুখ্যমন্ত্রী
Image

দেশের পশ্চাদপদ শ্রেণি ও দলিত মানুষের কল্যাণে ড. বি আর আম্বেদকর যে কাজ করে গেছেন সেটা আজকের দিনেও প্রাসঙ্গিক : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ ডিসেম্বর: দেশের পশ্চাদপদ শ্রেণি ও দলিত মানুষের কল্যাণে যে কাজ করে গেছেন সেটা আজকের দিনেও প্রাসঙ্গিক। আজ মিউজিয়াম, উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে বাবাসাহেব ড. বি আর আম্বেদকরের ৬৮ তম তিরোধান দিবস উদযাপনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন অনুষ্ঠানের শুরুতে সংবিধান প্রনেতা ড. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, মুখ্যসচিব জে কে সিনহা, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্রা ও অধিকর্তা অসীম সাহা, পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার বিমল দাস, সদর মহকুমা শাসক অরূপ দেব, বিভিন্ন ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের ছাত্রছাত্রীগণ এবং বিভিন্ন সামাজিক সংস্থার বিশিষ্টজন।

অনুষ্ঠানে  মুখ্যমন্ত্রী বলেন, ভারতরত্ন ও সংবিধান প্রণেতা বাবাসাহেব ড. বি আর আম্বেদকর সারাজীবন দেশের দলিত, অবহেলিত ও পিছিয়েপড়া মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি ছিলেন একাধারে লেখক, বিচক্ষণ রাজনীতিবিদ, দার্শনিক ও বহুমুখী প্রতিভার আধিকারী। দেশের পশ্চাদপদ শ্রেণি ও দলিত মানুষের কল্যাণে তিনি যে কাজ করে গেছেন সেটা আজকের দিনেও প্রাসঙ্গিক।

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ড. আম্বেদকরের চিন্তাধারা, মত ও পথ ধরে এগিয়ে চলেছেন। প্রধানমন্ত্রী দেশের পশ্চাদপদ শ্রেণি ও সমাজের অন্তিম ব্যক্তির আর্থ সামাজিক মান উন্নয়নে নানা প্রকল্প গ্রহণ করেছেন। তপশিলি জাতি কল্যাণ দপ্তরও রাজ্যের তপশিলি জাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে।এদিন তিনি আরও বলেন, ড. আম্বেদকর জীবনের নানা ঘাত, প্রতিঘাত অতিক্রম করে যেভাবে এগিয়ে গেছেন তা অনুকরণীয়। বর্তমান প্রজন্মকে তা অনুসরণ করতে হবে।

Releated Posts

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026
Scroll to Top