News Flash

  • Home
  • দেশ
  • হাওড়া স্টেশনের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন, আংশিক ব্যাহত ট্রেন পরিষেবা
Image

হাওড়া স্টেশনের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন, আংশিক ব্যাহত ট্রেন পরিষেবা

হাওড়া, ৬ ডিসেম্বর (হি.স.): হাওড়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল হাওড়ামুখী বাগনান লোকাল। বুধবার সকালে ঘটনাটি ঘটে টিকিয়াপাড়ার কাছে। অফিস টাইমে লোকাল ট্রেন বেলাইন হওয়ার ঘটনায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। লোকাল ট্রেন বেলাইন হলেও হতাহতের কোনও খবর নেই।

হাওড়া স্টেশন সংলগ্ন টিকিয়াপাড়া কারশেডের কাছে বাগনান থেকে হাওড়াগামী লোকাল লাইনচ্যুত হয়ে যায়। হাওড়া স্টেশনের প্লাটফর্মে ঢোকার কিছুটা আগে ১৪ নম্বর প্লাটফর্মের কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। এর পর ট্রেনে থাকা যাত্রীরা ট্রেন থেকে নেমে রেললাইন ধরে ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে স্টেশনের দিকে এগিয়ে আসেন। অফিসের সময়ে ট্রেন লাইনচ্যুত হওয়ায় সমস্যায় পড়েন বহু নিত্যযাত্রী।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বাগনান থেকে হাওড়া আসার একটি লোকাল ট্রেনের পাঁচ নম্বর বগিটি লাইনচ্যুত হয়েছে। যার ফলে এই দিকের লাইনে ট্রেন পরিষেবা কিছুটা ব্যাহত হয়েছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top