News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় বাইপাসে ছিনতাই কান্ডের মাস্টারমাইন্ড কংগ্রেস নেতাপুত্র পুলিশ রিমান্ডে
Image

বিশালগড় বাইপাসে ছিনতাই কান্ডের মাস্টারমাইন্ড কংগ্রেস নেতাপুত্র পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ ডিসেম্বর : খবরের জেড়ে বিশালগড় বাইপাস এলাকার ছিনতাইকান্ডের ঘটনার মাস্টারমাইন্ড কংগ্রেস নেতাপুত্র পুলিশ রিমান্ডে।
মঙ্গলবার সকালে কংগ্রেস নেতার পুত্র শুভঙ্কর দাসকে(২৪) মধ্য লক্ষীবিল সরকারটিলা এলাকা থেকে বিশালগড় থানার পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে বিশালগড় থানার ওসি তাপস দাস একটি মামলা গ্রহণ করেন। মামলা  নম্বর ১১৭,নিম্ন ধারায় মামলা নথিভুক্ত করা হয়  ৩৪১/৩২৩/৩৮২ (বি)/৫০৬/৩৪ আইপিসি।
মঙ্গলবার সকালে  তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে তিনদিনের পুলিশ রিমান্ডে পাঠায়। পুলিশ পাঁচদিনের পুলিশ রিমাইন্ড চাইলেও আদালত তিনদিনের মঞ্জুর করেছে। কিন্তু পুলিশের ধারণা আরো ৫-৬ জনের নাম আসতে পারে বাইপাস ছিনতাই কান্ডে।

প্রসঙ্গত, ছিনতাই কান্ডে  অভিযুক্তরা গত শনিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ একটি মুড়ির গাড়ি আটক করে, সেটাকে অপহরণ করে রাবার বাগানে নিয়ে গাড়ি চালককে বেধড়ক মারধর করে নগদ আড়াই লাখ টাকা ছিনতাই করে দুষ্কৃতকারীরা।

অবশেষে চালকের চিৎকার শুনে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ গিয়ে গাড়ি সহ চালককে উদ্ধার করে। কিন্তু ছিনতাই কান্ডে যুক্ত অভিযুক্তরা পালিয়ে যায়।এই ঘটনায় পুলিশ দুষ্কৃতকারীদের একটি টি আর ০১ এ ৮১৯৩  নাম্বারের স্কুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে স্কুটিটি স্থানীয় এক কংগ্রেস নেতার।  ঘটনার তদন্তে পুলিশ।

Releated Posts

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top