News Flash

  • Home
  • বিদেশ
  • নেপালে নিষিদ্ধ পাঁচ লাখের বেশি ওয়েবসাইট
Image

নেপালে নিষিদ্ধ পাঁচ লাখের বেশি ওয়েবসাইট

কাঠমান্ডু, ৩ ডিসেম্বর (হি.স.) : পাঁচ লাখের বেশি ওয়েবসাইট নিষিদ্ধ করেছে নেপাল সরকার । এর মধ্যে রয়েছে ডেটিং, অনলাইন গেমিং, অনলাইন জুয়া এবং পর্ণ সাইটগুলি যেগুলো সরকারি বিভাগে তালিকাভুক্ত নয়৷ নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি এসব সাইট বন্ধের তথ্য দিয়েছে।

কর্তৃপক্ষের পরিচালক বিজয় কুমার রাই জানান, দেশের আইন ও সরকারের নির্দেশ না মানা ওয়েবসাইটগুলি বন্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সবচেয়ে অশ্লীল বিষয়বস্তু দেখানো পর্ণ সাইট। তাদের সংখ্যা পঞ্চাশ হাজারের বেশি।

তিনি বলেন, নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক এবং সেন্ট্রাল রিসার্চ ব্যুরোর সুপারিশে এক লাখেরও বেশি অনলাইন জুয়ার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। এর মধ্যে, পাবজি গেম সহ চিন থেকে পরিচালিত বেশিরভাগ ওয়েবসাইট রয়েছে। এর বাইরে নেপাল প্রেস কাউন্সিলের সুপারিশে নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি ১০০ টিরও বেশি নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছে।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top