News Flash

Image

টাউন মহিলা কংগ্রেসের পদাধিকারিদের নিয়োগপত্র বিতরণ শিলচরে

শিলচর (অসম), ২ ডিসেম্বর (হি.স.) : শিলচর টাউন ব্লক মহিলা কংগ্রেস কমিটির বিভিন্ন পদাধিকারিদের নিয়োগপত্র বিতরণের প্রথম ধাপ সম্পন্ন করেছে। শনিবার শিলচর ইন্দিরা ভবন জেলা মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের উপস্থিতিতে টাউন মহিলা কংগ্রেসের সভানেত্রী অঙ্কিতা ভট্টাচার্যের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিসিসির মুখপাত্র সঞ্জীব রায়, শিলচর ডিসিসির সহ-সভাপতি অশোক বৈদ্য, শিলচর জেলা লিগ্যাল সেলের পদাধিকারী আব্দুল হাই লস্কর, ডিসিসি সেক্রেটারি হানিফ আলম, বাঁশকান্দি বিসিসির সভাপতি হুসেনুল হক প্রমুখ। ২১ জনকে আজ ‘নিয়োগপত্র’ দেওয়া হয়েছে এবং বাকি দশজনকে শীঘ্রই দ্বিতীয় পর্বে নিয়োগপত্র দেওয়া হবে।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমসিসির সাধারণ সম্পাদিকা (প্রশাসন) জোসোদা সিনহা, কাবেরী দাস, জ্যোৎস্না রাজকুমারী, বিজয় দেবনাথ, নন্দা রায়, সুনন্দা পুরকায়স্থ, মিতালী দেব, আরতি সিনহা, আবেদা বেগম, অনিতা সিং, ববিতা চৌধুরী, অঙ্কিতা চক্রবর্ত্তী , লীলা দেবী, আমিরুন নেসা লস্কর, চিনু বেগম, অরোতি সিনহা, সুপ্রিয়া বিশ্বাস প্রমুখ।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top